আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম

বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে আগামীকাল বুধবার রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিবেশি দেশ হিসেবে ব্রাজিল প্রতিদ্বন্দ্বী হলেও রাজনৈতিক বৈরিতায় ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার শত্রুতা দীর্ঘ দিনের। সে কারণেই এই দুই প্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ বাড়ছে। একই সঙ্গে বাড়ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কাও। এ ম্যাচ ঘিরে তাই নিরাপত্তা ব্যবস্থা বাড়াচ্ছে আটলান্টা পুলিশ।

ইতিহাস বলছে, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দ্বৈরথ শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়। দুই দেশের রাজনৈতিক বৈরিতা আগুনে ঘি ঢালছে। ১৯৮২ সালে ফকল্যান্ডস যুদ্ধ হয়েছিল যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে। ৭৪ দিনের ওই যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন সেনা, ২৫৫ জন ব্রিটিশ সেনা এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হন। ওই যুদ্ধের মূলে ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ।

যুদ্ধের চার দশকের বেশি সময় কেটে গেলেও দুই দলের সমর্থকদের সম্ভাব্য সংঘর্ষ কিংবা কোনো ধরনের সংঘাত এড়াতে আটলান্টা শহরজুড়েই নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে পুলিশ। বিবৃতিতে আটলান্টা পুলিশ উল্লেখ করেছে, ‘বিপুলসংখ্যক দর্শনার্থী ও বাসিন্দার উপস্থিতি বিবেচনায় আটলান্টা পুলিশ বিভাগ শহরের নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করেছে। অতিরিক্ত পুলিশ সদস্য ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। স্টেডিয়াম, বিনোদন এলাকা এবং জনসমাগমপূর্ণ স্থানগুলোতে কৌশলগতভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো জনসাধারণকে নিরাপদ রাখা, অপরাধ প্রতিরোধ করা এবং সবাই যেন নির্বিঘ্নে এই ঐতিহাসিক ম্যাচ উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করা।

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ট্রফি জয়ের পাশাপাশি বিশ্বসেরা তারকাদের ব্যক্তিগত লড়াইটাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। আচ্ছা একবার ভাবুনতো দুই বা তিনজন খেলোয়াড় যদি টুর্নামেন্টে সমান সংখ্যক গোল করেন, তবে গোল্ডেন...
২০২৬ বিশ্বকাপ থেকে অব্যাহতির পর ডাচ সংবাদমাধ্যম দে তেলেগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে দিয়েপেরিঙ্ক বলেছিলেন, তাঁকে ‘ভুলভাবে অভিযুক্ত করা হয়েছে। এটা ভীষণ কষ্ট দিয়েছে।’
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হতে যাওয়া এ ম্যাচে এলফাতকে সহয়তা করবেন যুক্তরাষ্ট্রের রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। এছাড়া ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির...
ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল রাতে। মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এমবাপে, দেম্বেলে, ওলিসেকে নিয়ে আসরের সেরা আক্রমণভাগ ফ্রান্সের। অন্যদিকে ইয়ামাল, ওয়ারসাবালরা ছন্দময় ফুটবল খেলছে। বিশ্বকাপের...
খাল দখল এবং পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা ও এলজিইডির সমন্বয়হীন উন্নয়ন প্রকল্পের কারণেই বান্দরবানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়ার পর আবারও উত্তরায় অবরোধ করেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করা শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে তারা এই অবরোধ শুরু করে।
উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টি ও উজানের ঢলে আবারও বাড়ছে নদ-নদীর পানি। তিস্তা ও সুরমাসহ কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। কিছু জেলায় বন্যা...
খাল দখল এবং পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা ও এলজিইডির সমন্বয়হীন উন্নয়ন প্রকল্পের কারণেই বান্দরবানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। জেলা প্রশাসক আরও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর