এক বছরে ১৩৫১ কন্যা এবং ১৫৮৬ নারী নির্যাতনের শিকার: মহিলা পরিষদ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১০:৩৫ এএম

২০২৩ সালের জানুয়ারি-ডিসেম্বর পর্যন্ত মোট ২৯৩৭ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ৬৩৯ জন ধর্ষণের শিকার হয়েছেন, তারমধ্যে ৪৩১ জন কন্যা ও ২০৮ জন নারী। ৬৯ জন কন্যাসহ ১৪০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ২৫ জন কন্যাসহ ৩৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া  ৯ জন কন্যাসহ ১৪ জন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন। পাশাপাশি ৬৮ জন কন্যাসহ ৯৮ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের ২০২৩ সালের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১ জানুয়ারি এই প্রতিবেদন প্রকাশ করা হয়। মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১২টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২৩ সালে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৪৯ জন, এরমধ্যে ১০৩ জন কন্যা। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৯৩ জন, এরমধ্যে ৮৪ জন ছিল কন্যা। উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ৮ জন কন্যাসহ ৯ জন। বিভিন্ন কারণে ৮৭ জন কন্যাসহ ৪৯৯ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন কারণে হত্যার চেষ্টা করা হয়েছে ১৯ জনকে, এরমধ্যে কন্যা ৬ ছিল জন। ৭৪ জন কন্যাসহ ২৬৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১০২ জন কন্যাসহ ২৭৯ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এরমধ্যে ১০ জন কন্যাসহ ৩৮ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। পাশাপাশি আত্মহত্যার চেষ্টা করেছেন ৩ জন কন্যাসহ ৬ জন।

এ ছাড়া ২০২৩ সালে নারী ও কন্যা পাচারের শিকার হয়েছেন ১৩ জন, এরমধ্যে ১০ জন ছিল কন্যা। এসিডদগ্ধ ৮ জনের মধ্যে কন্যা ছিল ৪ জন। ৩৪ জনের অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে, এরমধ্যে ২০ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। ৮ জন কন্যা অগ্নিদগ্ধসহ ১ জন কন্যার  অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। এ ছাড়া যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১২২ জন, এরমধ্যে ৫২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন মোট ২৩১ জন, এরমধ্যে ৮৩ জন  ছিল কন্যা। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৩২ জন। 

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০২৩ সালে ১৮ জন কন্যাসহ ২৫ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, এরমধ্যে ৮ জন গৃহকর্মীর হত্যার এবং ৪ জন গৃহকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১১৫ জন কন্যাসহ ১৩২ জন অপহরণের শিকার হয়েছেন এবং ১৩ জন কন্যাসহ ৩৩ জন অপহরণের শিকার হয়েছেন। এ ছাড়া ১ জন কন্যাসহ ১২ জন ফতোয়া শিকার হয়েছেন। পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন ২ জন কন্যাসহ ৮ জন। ১৭ জন কন্যাসহ ৪৪ জন সাইবার অপরাধের শিকার হয়েছেন। এ বছর বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ২৩ টি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ৫০ টি। এছাড়া ৪৩ জন কন্যাসহ ১২২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৯৪৮ জনে। একই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও...
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন জোগাড় করা বান্দরবানের থানচির তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি সরকারি করা হয়েছে। গত জুলাই মাসে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়। থানচি উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থিত তিন্দু সরকারি...
উত্তরের জেলা পঞ্চগড় থেকে প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন রুটে ৬টি ট্রেন চলাচল করে। দেশের দীর্ঘতম পঞ্চগড়-ঢাকা রেলপথে দুই বছর আগে নতুন কোচ চালু করলেও পরে তা প্রত্যাহার হয়। ফলে, পুরনো ও জরাজীর্ণ বগিতে...
লোডিং...

এলাকার খবর