টানা ২৫ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের সাহস কে জোগাচ্ছে

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১০:২৭ এএম

আমরা এ কোন সমাজে বসবাস করছি? প্রশ্নটা উঠছে কেন? বেশি নয়, একটি খবরে নজর দেওয়া যাক। শেকলে বাঁধা অবস্থায় এক তরুণীকে টানা ২৫ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। তাও আবার রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার একটি বাসায়। রাজধানীতে নাকের ডগায় যখন এমন অপরাধ সংঘটিত হয়, তখন আঙুল গোটা সমাজের দিকেই উঠে যায়। প্রশ্ন ওঠে—গোটা সমাজব্যবস্থাই কি তবে নারীর প্রতি সহিংস হয়ে উঠছে তবে? এই সমাজই কি ধর্ষককে সাহসের জোগান দিচ্ছে?

গত ৩১ মার্চ ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। এই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ মনে করছে, এই ঘটনা গোপন ক্যামেরায় ধারণ করে বিদেশে পাঠানো হয়েছে। তথ্য প্রযুক্তির এই যুগে যেখানে আমাদের এগিয়ে যাওয়ার কথা। সেখানে এ ধরনের ঘটনা মনে করিয়ে দেয়, এ সমাজ কিছু অমানবিক মানুষের জন্ম দিচ্ছে। যারা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে ক্রমশ হিংসাত্মক হয়ে উঠছে।

মোহাম্মদপুরের ২৫ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের মনে ভয় ছিল না। তারা মনে করেছিল ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে পার পেয়ে যাবে। এ দেশে আইন প্রয়োগের ক্ষেত্রে সুশাসনের অনেক বেশি অভাব রয়েছে। তাই ৪ জন টানা ২৫ দিন এই ধরনের অপরাধ করে গেছে। প্রশ্ন জাগে, এ পরিস্থিতি সৃষ্টির জন্য কি সমাজ দায়ী? কারণ, এই ধরনের চিন্তার উপকরণ তো অপরাধীরা এই সমাজ ব্যবস্থা থেকেই পেয়েছে। এরা একসঙ্গে আইনের অনেকগুলো ধারা লঙ্ঘন করেছে। এই ঘটনায় তারা নারী নির্যাতনের পাশাপাশি পর্নোগ্রাফি আইনকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

কথা হচ্ছে, ২৫ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীরা শাস্তি পাবে তো? পাশাপাশি মনে এই প্রশ্নেরও উদ্রেক হতে পারে যে, সমাজে ধর্ষণের প্রবণতা কমছে না কেন? এর পেছনে কারা বা কী কাজ করছে? অনেক ক্ষেত্রে দেখা যায়, ক্ষমতাসীনদের ক্ষমতার দাপটে আইন সঠিক পথে এগোতে পারে না। এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি তো আছেই। আর এই বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীদের সমূলে উৎপাটন সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদ বলেন, ‘খুব সাধারণভাবে বলা যায়, নারীর নিরাপত্তা রাষ্ট্র দিতে পারছে না। এ দেশে নারীবিদ্বেষী মনোভাব মনে হয় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি। এটার নানা কারণ রয়েছে। যে পরিমাণ নারীবিদ্বেষী মানুষ এ সমাজে বসবাস করে, সে পরিমাণ মানুষ পৃথিবীর আর কোথাও আছে কি–না আমার জানা নেই। এটা তো একটা সাধারণ চিত্র। কিন্তু পায়ে শেকল বেঁধে রাখা তো খুবই নৃশংস একটি ঘটনা। নারী ও শিশু নির্যাতন আইনে যে মৃত্যুদণ্ডের বিষয়টি রয়েছে, তা এই ধরনের ঘটনার অপরাধীদের জন্য প্রযোজ্য। আমাদের দেশে অনেক অপরাধের বিচার হয় খুব কম। আলোচিত মামলা না হলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না হলে অপরাধীরা শাস্তি পায় না। ফলে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে গিয়ে দ্বিগুণ উৎসাহে অপরাধ করতে থাকে।’

এ ক্ষেত্রে অপরাধীরা ক্ষমতা বলয়ের সাথে সম্পর্ক তৈরি করে নিজেদের বাঁচানোর চেষ্টা করে। অনেক ক্ষেত্রে দেখা যায় অপরাধী নিজেই ক্ষমতাধর বা পারিবারিক বলয়েই ক্ষমতাধর কেউ রয়েছে। বিশেষত রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে অপরাধ চালিয়ে যাওয়ার প্রবণতা অত্যধিক।

ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে ক্ষমতাসীনদের ক্ষমতা কীভাবে কাজ করছে, তা সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার মাধ্যমে সহজেই বুঝতে পারা যাবে। খুব বেশিদিন আগের কথা নয়, গত ৩০ মার্চ একটি সংবাদের শিরোনাম ছিল ‘ফের ধর্ষণের অভিযোগ টাঙ্গাইলের বড় মনিরের বিরুদ্ধে’। এই শিরোনামের শুরুতে ‘ফের’ শব্দটির প্রয়োগই বলে দেয় ‘বড় মনির’ নামে পরিচিত ওই ব্যক্তির বিরুদ্ধে আগেও এমন অভিযোগ উঠেছে। আবার নতুন করে তাঁর বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগ উঠেছে টাঙ্গাইলের সংসদ সদস্য তানভির হাসান ছোট মনিরের ভাই গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে। এ ধর্ষণের ঘটনায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নিয়েছে তুরাগ থানা। ভুক্তভোগীর অভিযোগ, আসামি বড় মনির প্রভাবশালী হওয়ায় অভিযোগ নিতে গড়িমসি করেছে পুলিশ। আর পুলিশ বলছে, আসামি শনাক্তের পরেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এই হচ্ছে আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্তদের বক্তব্য।

এবার একটু পেছনে ফিরে যাওয়া যাক। কী ছিল বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের আগের অভিযোগ? ঘটনাটি ঘটেছিল গত বছরের ১৮ নভেম্বর টাঙ্গাইল শহরে। সেদিন ধর্ষণের মামলা করা এক ভুক্তভোগী কিশোরীর (১৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পৌরসভার বোয়ালী এলাকার বাসা থেকে উদ্ধার করা হয় সেই মরদেহ। এলাকার প্রভাবশালী নেতা বড় মনিরের বিরুদ্ধে সেই ভুক্তভোগী কিশোরী ধর্ষণের মামলা করেছিল। মামলায় ভুক্তভোগী নিজেকে অন্তঃসত্ত্বা বলেও উল্লেখ করেন। অন্তঃসত্ত্বার বিষয়টি বড় মনির জানার পর গর্ভপাতের জন্য চাপ দেন। এতে ভুক্তভোগী কিশোরী রাজি হয়নি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ এপ্রিল আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন ভুক্তভোগী। পরে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কিন্তু পরে এই মামলায় বড় মনির উচ্চ আদালত থেকে অক্টোবর মাসে অন্তর্বর্তীকালীন জামিন পান। এরপর ১৮ নভেম্বর সেই ভুক্তভোগী কিশোরীর মৃত্যু হয়। এলাকা সূত্রে জানা যায়, অভিযুক্ত গোলাম কিবরিয়া ওরফে বড় মনির জেলা বাস–মিনিবাস মালিক সমিতির মহাসচিব। তিনি টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের ভাই। ফলে তাঁর ক্ষমতা–সম্পর্কটি বেশ স্পষ্ট।

এ দেশে আসলে নারীর প্রতি সহিংসতার ঘটনার কমতি নেই। একের পর এক ঘটনা ঘটেই চলছে। আর বইয়ের পাতা উল্টানোর মতো একের পর এক ঘটনা আড়ালে চলে যাচ্ছে। তাই বলা যায়, এ সময়ে শুধু মোহাম্মদপুর বা টাঙ্গাইলের ঘটনা ঘটেনি। দিন, সপ্তাহ ও মাসজুড়ে এসব ঘটনা ঘটছে, যার সত্যতার প্রমাণ দিচ্ছে বিভিন্ন  মানবাধিকার সংগঠন থেকে প্রাপ্ত নারী নির্যাতনের পরিসংখ্যান।

বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা শিশু নির্যাতন বিষয়ক মার্চ মাসের প্রতিবেদন থেকে জানা যায়, গত মার্চ মাসে মোট ২৪৫ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১২১ জন কন্যা শিশু এবং ১২৪ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার হয়েছে ৪১ জন কন্যাসহ ৫৪ জন। তার মধ্যে ১২ জন কন্যাসহ ১৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, একজন কন্যাসহ দুজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। চারজন কন্যাসহ সাতজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ছাড়া যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ জন কন্যাসহ ১২ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৯ জন কন্যাসহ ১০ জন। 

আবার আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদন (জানুয়ারি- মার্চ) থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ১১৪ জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩ জন নারীকে। ধর্ষণের পর আত্মহত্যা করেছেন একজন নারী। এই সময়কালে ৩১ জন নারীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। যৌন হয়রানি কেন্দ্রিক সহিংসতার শিকার হয়েছে ৫৫ জন নারী। পারিবারিক নির্যাতনের শিকার হয়েছে মোট ১৩৭ জন নারী। এর মধ্যে ৬৫ জন নারীকে হত্যা করা হয়েছে। 

এ ধরনের অপরাধের ক্ষেত্রে সমাজ ও সমাজের মানুষের বিরাট দায় আছে বলে মনে করেন আইনজীবী ইমতিয়াজ মাহমুদ। তাঁর মতে, ‘মোহাম্মদপুরের ২৫ দিন ধরে দলবব্ধ ধর্ষণের ঘটনায় যারা জড়িত ছিলেন, তাঁরা কিন্তু খুব বেশি বয়স্ক না। এদের বয়স যদি বর্তমানে ৩০ বছর হয়, তাহলে তারা গত ২০ বছর ধরে কোন সমাজে বসবাস করেছে। তারা বড় হয়েছে বিচারহীনতার সংস্কৃতি, আইন অমান্য করার সংস্কৃতি দেখতে দেখতে। তাই তারা এ ধরনের কাজ করার সাহস পাচ্ছে। তাই বলতে হয়, এ দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে আইনের সুশাসন পরিলক্ষিত হচ্ছে না। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক ক্ষমতা, অর্থবিত্ত দিয়ে অনেকেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমাদের সমাজের এসবের নজির কিন্তু আছে।’

ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের পক্ষে মত দিয়েছেন এই আইনজীবী। তাঁর মতে, ‘ধর্ষণের জন্য আইনে মৃতুদণ্ডের বিধানও আছে। তবে, দুঃখের বিষয় হলো– ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড হচ্ছে—এই রকম ঘটনা দেখা যায় না। যদি বছরে তিন থেকে চারটা মৃত্যুদণ্ড হতো। আর সেই মৃত্যুদণ্ড কার্যকরের খবর মিডিয়া বা টেলিভিশনে প্রচার করা হতো, তাহলে অপরাধীদের মধ্যে ভয় কাজ করত। এ সমাজ থেকে ধর্ষণের মতো অপরাধ বন্ধ করতে সামাজিকভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এতে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও পরিবর্তন হবে। সম্পত্তিতে নারীর অধিকার, সন্তানের অভিভাবকের ক্ষেত্রে নারীর অধিকার ইত্যাদি বিষয়ে পরিবার, স্কুল–কলেজে সচেতনতা বৃদ্ধি করা গেলে নারীর প্রতি সহিংসতা কমবে।’

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর