মে মাসে ৩২৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে: এমএসএফ

আপডেট : ০১ জুন ২০২৪, ১২:১১ পিএম

চলতি বছরের মে মাসে ৩২৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে। যা গত মাসের তুলনায় ৫১টি বেশী। এ মাসে ধর্ষণের ঘটনা ৫৩টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৬টি, ধর্ষণ ও হত্যার ২টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৮ জন প্রতিবন্ধী ও ১ জাতিগত সংখ্যালঘু শিশু।

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত 'মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন মে, ২০২৪' এ তথ্য তুলে ধরা হয়েছে। সম্প্রতি এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় এমএসএফ। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে এমএসএফ এর পক্ষ থেকে প্রতি মাসে এই  প্রতিবেদন তৈরি করা হয়।

এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী, নারী ও শিশুদের প্রতি সহিংসতা-রোধে দেশে যথেষ্ট কঠোর আইন থাকা স্বত্বেও অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা দেখা যায় নি। ফলে দিন দিন নারী ও শিশুদের প্রতি সহিংসতা বেড়ে গিয়ে ক্রমবর্ধমান সহিংসতা জাতীয় জীবনে অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক।

প্রতিবেদনে বলা হয়, মে মাসে ধর্ষণের শিকার ৫৩ জনের মধ্যে ১৫ জন শিশু, ১৬ জন কিশোরী রয়েছে। অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৭ জন কিশোরী এবং ধর্ষণ ও হত্যার শিকার ১ জন শিশু ও ১ জন নারী। ধর্ষণের চেষ্টা ২৩টি, যৌন হয়রানি ৩৬টি, শারীরিক নির্যাতনের ৩৯টি ঘটনা ঘটেছে। এ সময়ে ৩ জন শিশু, ২২ জন কিশোরী ও ৪৮ জন নারীসহ মোট ৭৩ জন আত্মহত্যা করেছেন। এ মাসে অপহরণের শিকার হয়েছেন ১ জন শিশু, ১ জন কিশোরী ও ১ জন নারী। অপরদিকে ১ জন শিশু, ৭ জন কিশোরী ও ১ জন নারী নিখোঁজ রয়েছেন।

এছাড়া মে মাসে ২ জন শিশু, ১ জন কিশোরী ও ৪ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৬৮ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ১৬ জন শিশু ও কিশোরী রয়েছেন। প্রতিশোধ, পারিবারিক বিরোধ, যৌতুক, প্রেমঘটিত, পরীক্ষায় অকৃতকার্য্য ও অভিমান ইত্যাদি কারণে এ হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গতমাসে ৬ জন মৃত ও ৩ জন জীবিতসহ মোট ৯ জন নবজাতককে বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। যা অমানবিক ও নিন্দনীয়।

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর