বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বন্ধে মহিলা পরিষদের ৬ দফা সুপারিশ 

আপডেট : ২৫ জুন ২০২৪, ১১:৫৪ এএম

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধে অভিযোগ কমিটি থাকলেও কমিটি কর্তৃক ঘটনার তদন্তের প্রেক্ষিতে গৃহীত সুপারিশের বাস্তবায়ন হচ্ছে না। এতে বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। ফলে শিক্ষার্থীদের মানবাধিকারও লঙ্ঘিত হচ্ছে। আর শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।

এ প্রেক্ষিতে বাংলাদেশ মহিলা পরিষদ ২৪ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ছয় দফা সুপারিশ করেছে। ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে ছয় দফা সুপারিশ পেশ করে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর প্রতিনিধি দলকে যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মনিটরিংয়ের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. হাসিনা খান, সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. ইমরান হোসেন ও সহকারী সচিব (লিগ্যাল) মোহাম্মদ শোয়াইব।

ছয় দফা সুপারিশ

১. বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা প্রতিরোধে প্রতিটি অনুষদে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে কমিটি গঠন করা।

২. প্রতিটি অনুষদের ডিন, অনুষদের প্রতিটি বিভাগের ছাত্রছাত্রী কাউন্সিলর, ছাত্রছাত্রীদের নিয়ে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে নিয়মিত কর্মশালার আয়োজন করা।

৩. ২০০৯ সালে হাইকোর্টের নির্দেশনামূলক রায়ে যে বিষয়গুলিকে যৌন হয়রানি ও নিপীড়ন বলে উল্লেখ করা হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তির পর ওরিয়েন্টেশন সভাতে সেগুলো নিয়ে আলোচনা করা।

৪. বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরিবিধিতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে ২০০৯ সালের হাইকোর্ট বিভাগের নির্দেশনার বিষয়টি যুক্ত করা।

৫. বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির কার্যক্রম গতিশীল করাসহ সুপারিশ বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।

৬. ২০০৯ সালের হাইকোর্ট বিভাগের নির্দেশনামূলক রায়ের আলোকে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে অভিযোগ কমিটি গঠন এবং কমিটির কার্যক্রম বিষয়ে অংশীজনদের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা।

মহিলা পরিষদের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও অ্যাড. মাসুদা রেহানা বেগম, কেন্দ্রীয় লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের ভারপ্রাপ্ত পরিচালক অ্যাডভোকেট দীপ্তি রানী সিকদার, উপপরিষদের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রাম লাল রাহা। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

সংশ্লিষ্ট খবর:

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামও। সয়াবিন তেলের বাজারও অস্থির। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর