ব্রিকস সম্মেলন চলছে, ট্রাম্পের ১০% শুল্কের হুমকি

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৫:২৫ পিএম

ব্রাজিলের রিও ডি জেনিরোতে চলছে ব্রিকসের ১৭তম শীর্ষ সম্মেলন। রোববার ২ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী ভাষণে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা হিসেবে বর্ণনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এদিকে ব্রিকস জোটের সদস্য দেশগুলো আমেরিকার বিরুদ্ধে কোনো নীতি গ্রহণ করলে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, অধিবেশনে গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানান ব্রিকস সদস্যরা। এ ছাড়া, ইরানের পরমাণু স্থাপনায় সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ব্রিকস। ইসরায়েল ও আমেরিকার নাম না নিলেও, ওই হামলার সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। 

এ ছাড়া, ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলারও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়। ব্রিকস সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের সম্মেলনে উপস্থিত হননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

এই সম্মেলন চলাকালেই ট্রাম্প শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিলেন। রোববার ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প লেখেন, ব্রিকসের মার্কিনবিরোধী নীতির সঙ্গে কোনো দেশ নিজেকে জড়ালে, তাদের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক দিতে হবে। যদিও এই নীতির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি মার্কিন প্রেসিডেন্ট। 

২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের উদ্যোগে ব্রিকসের যাত্রা শুরু হয়। পরে এতে যুক্ত হয় সাউথ আফ্রিকাও। সবশেষ গত বছর মিশর, ইউথোপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও আরব আমিরাতকে জোটের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ এতে যুক্ত হওয়ার ব্যাপারেও আলোচনা চলছিল। 

বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
জর্ডানে একটি মার্কিনঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
এই মুহূর্তে মক্কা প্যাক্ট বা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার জানিয়েছেন, এ...
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে মর্মে দেওয়া বক্তব্য...
লোডিং...

এলাকার খবর