নোবেল পুরস্কার কারা দেয়, কীভাবে দেয়?

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পিএম

আগামী ৬ অক্টোবর থেকে ঘোষণা শুরু হবে এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি– এই ছয়টি শাখায় প্রদান করা হবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার।   

নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয় সুইডিশ রসায়নবিদ ও উদ্যোক্তা আলফ্রেড নোবেলের হাত ধরে। ডিনামাইট আবিষ্কার করে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। জীবনের শেষ দিকে এসে তিনি সিদ্ধান্ত নেন, তাঁর অর্জিত সম্পদ মানবকল্যাণে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতির জন্য ব্যয় হবে। সেই অনুযায়ী ১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার দেওয়া হয়। প্রথমে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি শাখায় পুরস্কার দেওয়া হয়। পরবর্তীতে অর্থনীতিতে নোবেল পুরস্কার যুক্ত করা হয়।

আলফ্রেড নোবেল নিজেই নির্ধারণ করেছিলেন বিভিন্ন শাখার পুরস্কার কে প্রদান করবে। পদার্থবিদ্যা ও রসায়নের পুরস্কার প্রদান করে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস, সাহিত্য পুরস্কার দেয় সুইডিশ একাডেমি, চিকিৎসা বা শারীরবিজ্ঞান শাখার পুরস্কার প্রদান করে সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট, আর শান্তি পুরস্কার প্রদান করে নরওয়ের নোবেল কমিটি। নোবেল কেন শান্তি পুরস্কারের জন্য নরওয়েকে বেছে নিয়েছেন তা সঠিকভাবে জানা যায়নি। 

১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের ৩০০তম বার্ষিকী উদযাপনের সময় আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে। এটি রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের মাধ্যমে প্রদান করা হয় এবং মূল নোবেল পুরস্কারের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়।

এবারের নোবেল ঘোষণা শুরু হবে আগামী সোমবার, স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসাশাস্ত্রে পুরস্কার দিয়ে। মঙ্গলবার ঘোষণা হবে পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১৩ অক্টোবর।

পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর। এদিন আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী। বিজয়ীরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১ কোটি ২০ লাখ ডলার সমমূল্য), সঙ্গে থাকবে ১৮ ক্যারেটের সোনার পদক ও একটি সম্মাননাপত্র। 

শান্তিতে নোবেলকে ঘিরে এবারও রয়েছে বিশেষ আগ্রহ। ২০১৮ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বিদেশি রাজনীতিকেরা মনোনয়ন দিয়েছেন। ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ চুক্তিতে ভূমিকার জন্য এবার এক রিপাবলিকান কংগ্রেস সদস্য তাকে মনোনীত করেন। মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন কয়েকটি দেশের সরকার প্রধানও।

অ্যান কারসন ধ্রুপদি সাহিত্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন ধারা তৈরি করেছেন। তাঁর সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। তাঁর পুরো নাম...
বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস লুই হ্যালজেন এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই ঘোষণা দেয়।
২০২৬ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গিয়র্গ নাগেল। সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি নোবেলজয়ী হিসেবে...
যুক্তরাষ্ট্রে ভোক্তাদের আস্থা প্রায় সাড়ে ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সেপ্টেম্বরে দেশটির ভোক্তা আস্থা সূচক ৬ দশমিক ৭ পয়েন্ট কমে ৮১ দশমিক ৯-এ নেমে এসেছে, যা ২০১৪ সালের পর সর্বনিম্ন। 
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে লুকানো অবস্থায় ৩টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর