যাত্রী নামিয়ে নেদারল্যান্ডসে যাচ্ছে হান্টাভাইরাসের কবলে পড়া প্রমোদতরী

আপডেট : ১২ মে ২০২৬, ০১:২৬ পিএম

হান্টাভাইরাসের কবলে পড়া প্রমোদতরী ‘এমভি হন্ডিয়াস’ শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হয়েছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে সব যাত্রীকে নামিয়ে দেওয়ার পর মঙ্গলবার জাহাজটি বন্দর ত্যাগ করে।

আজ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, উদ্ধার যাত্রীদের মধ্যে অন্তত সাতজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

আর্জেন্টিনা থেকে আটলান্টিক পাড়ি দেওয়ার পথে জাহাজটিতে বিরল এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ানো এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে, যা বিশ্বজুড়ে স্বাস্থ্য আতঙ্ক তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বিভিন্ন দেশের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, জীবিতদের মধ্যে এখন পর্যন্ত সাতজনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও একজনকে ‘সম্ভাব্য আক্রান্ত’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত এক নারীকে আইসিইউতে রাখা হয়েছে, তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাইরাসের কোনো নির্দিষ্ট টিকা বা চিকিৎসা নেই। তবে এটি ‘কোভিড-১৯’-এর মতো মহামারি নয় এবং সাধারণ মানুষের জন্য এর ঝুঁকি বেশ কম।

ডাচ পতাকাবাহী এই জাহাজটি আগামী রোববার সন্ধ্যায় রটারডাম বন্দরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে পৌঁছানোর পর পুরো জাহাজটিতে জীবাণুমুক্তকরণ কার্যক্রম চালানো হবে।

এএফপি জানিয়েছে, বর্তমানে জাহাজটিতে ২৫ জনের বেশি ক্রু ও চিকিৎসাকর্মী রয়েছেন। এছাড়া যাত্রাপথে প্রাণ হারানো এক জার্মান নাগরিকের মরদেহও জাহাজে রয়েছে। তবে সব যাত্রী ইতোমধ্যেই জাহাজ ত্যাগ করেছেন।

এক ঘণ্টার জন্য স্পেনের ছোট্ট শহর বুনিওল হয়ে উঠেছিল এক বিশাল টমেটো যুদ্ধের ময়দান। লা টোমাটিনার উৎসবময় এ রণক্ষেত্রে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২২ হাজার মানুষ। এবারের উৎসবে...
কঙ্গোতে এবারের ইবোলা প্রাদুর্ভাবের সূচনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গবেষকরা। ভাইরাসের জিনগত বিশ্লেষণে দেখা গেছে, এটি ২০০৭ বা ২০১২ সালের প্রাদুর্ভাবের ধারাবাহিকতা নয়। বরং বুন্ডিবুগিও ধরনের ইবোলা...
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সিউটায় বিপুলসংখ্যক অভিবাসীর মধ্যে দেখা দিয়েছে সংক্রামকসহ নানা রোগ। মরক্কো থেকে হাজারো মানুষ প্রবেশের পর কয়েকজনের শরীরে গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং  কয়েকটি সংক্রামক রোগ...
সিউটায় আবারও অভিবাসীদের সীমান্ত পাড়ি দেওয়ার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে স্পেন। শনিবার সীমান্তে নতুন করে ঢলের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা ছড়িয়ে পড়ার পর অতিরিক্ত পুলিশ ও সেনা...
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর