বিদ্রোহীগোষ্ঠীর হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ এএম

সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠীর সমন্বিত হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। বিদ্রোহী দমনে চলমান অভিযানের মধ্যে এ ঘটনা মালির সামরিক সরকারের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, রাজধানী বামাকোর কাছে নিজ বাসভবনে একটি আত্মঘাতী ট্রাক বোমা হামলায় নিহত হয়েছেন কামারা। দেশজুড়ে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা পরিচালিত সমন্বিত হামলার একটি অংশ এই হামলা।

মালির রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, হামলাকারীদের সাথে সংঘর্ষের সময় আঘাত পেয়ে তিনি মারা গেছেন। খবরে বলা হয়েছে, সামরিক জান্তার প্রধান জেনারেল আসসিমি গোইতার বাড়ি লক্ষ্যবস্তু হওয়ার পর তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে মালির সেনাবাহিনীর ভাড়া করা রুশ ভাড়াটে সৈন্যরা দুই দিনের সংঘর্ষের পর কিদাল থেকে সরে যেতে সম্মত হয়েছে বলে বিচ্ছিন্নতাবাদী আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ) গোষ্ঠী জানিয়েছে। বছরের পর বছর ধরে মালি আল-কায়েদা ও ইসলামিক স্টেট গোষ্ঠীর সাথে যুক্ত দল এবং এফএলএ-এর বিদ্রোহে জর্জরিত।

কামারার পরিবার এবং ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, শনিবার কাটিতে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিদের চালানো এই হামলায় কামারার পরিবারের অন্তত তিনজন সদস্যও নিহত হয়েছেন।

সরকারি মুখপাত্র ইসা উসমান কুলিবালি রোববার সন্ধ্যায় একটি বিবৃতি পাঠ করে শোনান, যেখানে বলা হয়, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী মন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়, সাদিও কামারা হামলাকারীদের সঙ্গে গুলি বিনিময় করেন এবং তাদের কয়েকজনকে নিষ্ক্রিয় করতে সক্ষম হন। তবে, তিনি আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই হামলার ফলে কামারার বাসভবন ধসে পড়ে এবং নিকটবর্তী একটি মসজিদ ধ্বংস হয়ে যায়, যেখানে বেশ কয়েকজন মুসল্লিও নিহত হন।

স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ নারীসহ  ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৬০ জনেরও বেশি। এছাড়া, এখনো বেশ কয়েকজন নিখোঁজ আছেন।
চীনের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে চীনের জুতার রাজধানী খ্যাত ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় আগুন লাগে।
ইরাকের পবিত্র শহর কারবালায় পৌঁছেছে মার্কিন হামলায় নিহত ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ঢল নামে লাখো ভক্ত ও অনুসারীর। পড়ানো হয়...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর