চার বছরের শিশুর মৃত্যু, খাওয়ানো হতো শুধু মাউন্টেন ডিউ 

আপডেট : ২৭ মে ২০২৪, ১২:৩৭ পিএম

অধিক কোমল পানীয় পান প্রাপ্তবয়স্কদের জন্যই ক্ষতিকর। সেখানে শিশুদের জন্য তো আরও মারাত্মক। অনেক ক্ষেত্রে হতে পারে প্রাণঘাতিও। ২০২২ সালের এমন একটি ঘটনা সম্প্রতি নতুন করে খবরের শিরোনাম হয়েছে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, ২০২২ সালের জানুয়ারিতে আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরের চার বছরের এক শিশুর মৃত্যু হয় অতিরিক্ত কোমল পানীয় পান করার জন্য। শিশুটিকে শুধুই মাউন্টেইন ডিউ খাওয়াতেন তার মা। দীর্ঘদিন এই খাদ্যাভ্যাসের কারণে ডায়াবেটিস ও দাঁতের গুরুতর ক্ষয়জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শিশুটির। 

সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগে গত শুক্রবার শিশুটির মাকে ৯ বছরের কারাদণ্ড দেয় আদালত। অভিযুক্ত ওই মায়ের নাম তামারা ব্যাঙ্কস।

আদালতে সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, ৪ বছরের শিশু কন্যা কার্মিটি হোয়েবকে তামারা কেবল মাউন্টেইন ডিউ খাইয়ে রাখতেন। ফর্মুলা বা বেবি ফুড দিলেও মাউন্টেন ডিউয়ের সঙ্গে মিশিয়ে দিতেন। ২০২২ সালের জানুয়ারিতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে কার্মিটি। তবুও তাকে কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাননি তামারা। একদিন কার্মিটির শ্বাস বন্ধ হয়ে যায় এবং পুরো শরীর নীল হয়ে গিয়েছিল। এরপর বাধ্য হয়ে জরুরি পরিষেবা বিভাগে ফোন করেন তামারা। 

জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা এসে দেখতে পান শিশুটি প্রায় মৃত। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তাকে কিছুক্ষণের জন্য বাঁচিয়ে তুলেছিলেন তাঁরা। এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।  

ময়নাতদন্তে দেখা যায়, ডায়াবেটিস থেকেই শিশু কার্মিটির মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়েছিল। যার কারণেই তার মৃত্যু হয়। এ ছাড়া, মৃত্যুর সময় শিশুটির অধিকাংশ দাঁত পুরো ক্ষয়ে গিয়েছিল।

ওহাইও পুলিশ বিভাগ জানিয়েছে, ‘অনিচ্ছাকৃত হত্যার’ দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে কার্মিটির বাবা ক্রিস্টোফার হোয়েবকেও। আসছে জুনে তাঁর সাজা ঘোষণা করা হবে।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে জলোচ্ছ্বাসজনিত বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে। ঝড়ের প্রভাবে বাতিল হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। ঝড়ের কারণে বিদ্যুৎ...
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে তার সাথে নিজের গভীর বন্ধুত্বের উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে দুই নেতার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন...
যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বার্থ ট্যুরিজম বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের সঙ্গে যুক্ত বা এতে...
যুক্তরাষ্ট্রে তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ এই বৈঠকে চীনের সঙ্গে বাণিজ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে ফেনী পৌঁছেছেন। এ সফরে তিনি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড...
সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে আকাশি-সাদা জার্সিতে মেসির অবদানের সম্মানার্থে মেসির জন্য বিশেষভাবে একটি বিদায়ী ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ৬...
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন এমপি মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুরে এ...
ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। বুধবার নয়াদিল্লিতে বিরোধী জোটের নেতাদের বৈঠকের পর এ কর্মসূচি ঘোষণা করেন কংগ্রেস সভাপতি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর