‘অপারেশন ক্লিন হার্ট’–এর মতো অভিযানের চিন্তাভাবনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম

সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান হবে, তবে অপারেশন অপারেশন ক্লিন হার্টের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এসব মন্তব্য করেন। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী স্পষ্ট করেন, অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর চিন্তাভাবনা সরকারের নেই। সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়ার কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন এমপি মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুরে এ...
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজের তকমা দিলে জনগণই তার...
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর‌ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। বুধবার নয়াদিল্লিতে বিরোধী জোটের নেতাদের বৈঠকের পর এ কর্মসূচি ঘোষণা করেন কংগ্রেস সভাপতি...
এদিকে রোনালদোর সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেছেন তাঁর বোন এলমা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, জাতীয় দলে রোনালদোকে পর্যাপ্ত সম্মান দেওয়া হয়নি। রোনালদো আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য...
অভিবাসন চাপ মোকাবিলায় নতুন করে ৫ দফা পরিকল্পনা প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। পরিকল্পনায় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সীমান্তে নজরদারি উন্নত করার কথা বলা হয়েছে। 
রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে বিগ বি’র উদ্যমী উপস্থিতি দেখতে মুখিয়ে থাকেন কোটি দর্শক, এবার সেই মঞ্চেই তিনি এলেন কিছুটা ভিন্নভাবে! সম্প্রতি জনপ্রিয় এই অনুষ্ঠানের ১৮তম আসরের একটি পর্বের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর