আমেরিকায় খাবার দিতে গিয়ে গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তের গুলিতে মো. মাহফুজুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার রাতে শহরের কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, ডোরড্যাশের মাধ্যমে খাবার সরবরাহের সময় মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় মাহফুজুল হককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নিহত মাহফুজুল হক আগে আল-শাম উইলো গ্রোভের একজন কর্মচারী ছিলেন। তাঁর স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রয়েছে।

ইরানের পাঁচ প্রদেশে যুক্তরাষ্ট্রের দুই দিনের হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানান। আহতদের মধ্যে ৪৭ জন এখনো হাসপাতালে...
স্পেনকে নিয়ে নিজের অবস্থান নমনীয় করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ন্যাটো সম্মেলন শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, স্পেন আজ অত্যন্ত উদার আচরণ করেছে।...
ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারত ও চীনে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডেও টাইফুন ও বন্যার ঝুঁকিতে...
কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ফলে চরম দুর্ভোগে শ্রমজীবীসহ সাধারণ মানুষ। অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে মানুষ। প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন আবাসিক এলাকা ও বিপণিবিতান পানিতে...
৫ আগস্টের পর ছুটি নিয়ে কর্মস্থলে আর না ফেরায় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, মিশু বিশ্বাস ও এএসপি মাহমুদুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। নোটিশ ও বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায়...
শনিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বান্দরবান ও কক্সবাজারে তলিয়েছে সড়ক। বিপৎসীমার ওপরে বইছে সাঙ্গু, মাতামুহুরী নদী। ভারতের মেঘালয়, ত্রিপুরা ও...
হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণার পর চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর আজ সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদের স্পিকারের কাছে শপথ নেবেন।
লোডিং...

এলাকার খবর