স্পেন ইস্যুতে এবার সুর নরম করার ইঙ্গিত ট্রাম্পের

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম

স্পেনকে নিয়ে নিজের অবস্থান নমনীয় করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ন্যাটো সম্মেলন শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, স্পেন আজ অত্যন্ত উদার আচরণ করেছে।

এর কয়েক ঘণ্টা আগেই স্পেনের কঠোর সমালোচনা করে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের নির্দেশ দেন ট্রাম্প। পাশাপাশি ন্যাটোর অন্য সদস্য দেশগুলোকেও স্পেনের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান জানান।

ট্রাম্পের অভিযোগ, স্পেন ন্যাটোর জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা মানতে রাজি হয়নি। পাশাপাশি ইরানে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে দেশটির আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেয়নি।

অন্যদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুই দেশের সম্পর্ক নিয়ে বিরোধকে গুরুত্ব দিয়ে দেখেননি। তিনি বলেন, ন্যাটো সম্মেলনের সময় ট্রাম্পের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

ইরান যুদ্ধের জেরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
ইরানে যুদ্ধ চলাকালেই ন্যাটোর মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য চাপ অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের প্রথম দিনের শেষ বৈঠকে এ বিষয়ে নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো মতবিরোধ নেই বলে দাবি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগেফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ...
একসময় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যাঁদের সবচেয়ে শক্তিশালী জুটি হিসেবে বিবেচনা করা হতো, সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে নতুন জল্পনা...
টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ফলে চরম দুর্ভোগে শ্রমজীবীসহ সাধারণ মানুষ। অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে মানুষ। প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন আবাসিক এলাকা ও বিপণিবিতান পানিতে...
৫ আগস্টের পর ছুটি নিয়ে কর্মস্থলে আর না ফেরায় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, মিশু বিশ্বাস ও এএসপি মাহমুদুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। নোটিশ ও বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায়...
শনিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বান্দরবান ও কক্সবাজারে তলিয়েছে সড়ক। বিপৎসীমার ওপরে বইছে সাঙ্গু, মাতামুহুরী নদী। ভারতের মেঘালয়, ত্রিপুরা ও...
হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণার পর চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর আজ সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদের স্পিকারের কাছে শপথ নেবেন।
লোডিং...

এলাকার খবর