যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হাম রোগী শনাক্ত

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত হয়েছে, যা ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির তথ্য অনুযায়ী, আক্রান্তদের প্রায় ৫৯ শতাংশই শিশু-কিশোর। 

চলতি বছরের অধিকাংশ সংক্রমণই বিভিন্ন প্রাদুর্ভাবের সঙ্গে সংশ্লিষ্ট। আক্রান্তদের মধ্যে  ৪১ শতাংশই ৫ থেকে ১৯ বছর বয়সী। পাঁচ বছরের কম বয়সী শিশু আক্রান্তদের ১৮ শতাংশ।

গত বছরের তুলনায়ও সংক্রমণ বেড়েছে দ্বিগুণের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদানের হার কমে যাওয়ায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়ছে। 

যুক্তরাষ্ট্রের কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মধ্যে টিকাদানের হার ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৯৫ দশমিক ২ শতাংশ থাকলেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা নেমে এসেছে ৯২ দশমিক ৪ শতাংশে। এখন পর্যন্ত  হাম-সংশ্লিষ্ট কারণে মৃত্যু হয়েছে ৬ জনের।

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ঘিরে বিশ্বজুড়ে বিপুল আগ্রহ থাকাটাই ছিল স্বাভাবিক বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব আগের চেয়ে কমলেও আন্তর্জাতিক অঙ্গনে দেশটির...
ইরানে ফের হামলা চালালে এবার আরও দীর্ঘ ও ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে-এমনই হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক কর্মকর্তাদের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়ানোর...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলে কেবল কংগ্রেসের নিয়ন্ত্রণ নয়, বদলে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলের রাজনৈতিক গতিপথও। ট্রাম্পের ক্ষমতায় সরাসরি প্রভাব না পড়লেও, ক্ষমতাসীনরা সিনেটের...
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার দলের ব্যাপক বিজয় প্রমাণ করে, আমেরিকানরা পরিবর্তন চায়। এক্সে দেওয়া এক পোস্টে আজ বুধবার তিনি এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।
দেশের ভেতরে কিংবা সীমান্তের ওপার থেকে যতই ষড়যন্ত্র হোক জনগণ তা রুখে দেবে বলে হুঁশিয়ার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে এই...
জুলাই অভ্যুত্থানকে যারা কুক্ষিগত করবে তারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের...
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।  ওই ঘটনায় আহত হয়েছে আরও ১৫ বাংলাদেশি। 
রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে আয়োজিত হয়েছে ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’। বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটির...
লোডিং...
```html ```

এলাকার খবর