অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, পাশে দাঁড়ালেন ট্রাম্প 

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম

ইরানে যুদ্ধ শুরু করা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মার্কিন কংগ্রেসে অভিশংসনের মুখে পড়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার তার নামে অভিশংসনের ৮টি ধারা পার্লামেন্ট অধিবেশনে উপস্থাপন করেছেন বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি।

এ পরিস্থিতিতে হেগসেথের পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

ইরান ও ভেনেজুয়েলায় সামরিক অভিযানে প্রতিরক্ষামন্ত্রী জয়ী হয়েছেন দাবি করে ট্রাম্প বলেন, হেগসেথ অভিশংসিত হলে তিনি তার পাশে থাকবেন। আর অভিশংসনের উদ্যোগকে অন্যায্য বলে মন্তব্য করেন রুবিও। 

এদিকে, অভিশংসন প্রচেষ্টার ঝুঁকিকে গুরুত্ব না দিয়ে হেগসেথ বলেন, পেন্টাগনে কাজের রেকর্ড নিয়ে আত্মপক্ষ সমর্থনে প্রস্তুত তিনি। 

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিশংসনের প্রস্তাবকে রাজনৈতিক নাটক বলে আখ্যা দেন হেগসেথ। স্পষ্ট করেন, তিনি প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়ছেন না। 

ইউক্রেন যুদ্ধ বন্ধে আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বৈঠকে বসছেন কিয়েভ, মস্কো ও মার্কিন প্রতিনিধিরা। প্রায় ৯ মাস পর প্রথম ৩ দেশের মধ্যে সরাসরি এই ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বৈঠকে...
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন- এপেক সম্মেলনের ফাঁকে...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের স্থল অবরোধ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থলপথ ও কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানি বাহিনীর আধুনিক অস্ত্র ও নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্য...
মধ্যবর্তী নির্বাচনের পর আমেরিকার শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। ওয়াল স্ট্রিট এক দিনেই প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি ডলারের বাজারমূল্য হারিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে প্রযুক্তিনির্ভর সূচক...
আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ফোরাম ‘মারগালা ডায়ালগ ২০২৬’–এ অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গিয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।
জলবায়ু পরিবর্তন রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একদিকে যেমন বৈপ্লবিক ভূমিকা রাখছে, অন্যদিকে এই প্রযুক্তির পেছনে অতিরিক্ত বিদ্যুৎ ও পানির ব্যবহার আর কার্বন নিঃসরণ পরিবেশের জন্য নতুন হুমকি তৈরি...
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটেও রাজধানী ঢাকায় আজ পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া অভিযানে ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর