আফগানিস্তানে আটকে গেল বাল্যবিয়ে, তালেবান প্রশাসন বলল, ‘আগে মেয়ের বয়স ৯ হোক’

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৪:৪৮ পিএম

আফগানিস্তানে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে ৬ বছর বয়সী এক মেয়ের বিয়ে দিয়েছে তাঁর পরিবার। অর্থের বিনিময়ে মেয়েটির পরিবার এই বিয়ে দিয়েছে বলে জানা গেছে। তবে খবর পাওয়ার পর এতে বাধা দিয়েছে তালেবান প্রশাসন। তারা বলছে, মেয়ের বয়স ৯ হওয়ার আগ পর্যন্ত যেন তাকে স্বামীর বাড়িতে পাঠানো না হয়। 

আমেরিকা ভিত্তিক আফগান সংবাদমাধ্যম আমু ডট টিভির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়,  আফগানিস্তানের মারজাহ জেলায় এই বিয়ে হয়েছে। মেয়েটির যার সঙ্গে বিয়ে হয়েছে, তার আরও দুজন স্ত্রী রয়েছে। এ নিয়ে স্থানীয় তালেবান প্রশাসন কোনো বিবৃতি না দিলেও বিয়েতে বাধা দিয়েছে বলে জানা যায়। 

ওই মেয়ের বাবা ও স্বামীকে গ্রেপ্তার করা হয়। যদিও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এরপর ওই মেয়েকে তার পরিবারের সঙ্গে থাকতে দেওয়া হয়। বলা হয়, নয় বছর বয়স হওয়ার আগে যেন তাকে স্বামীর বাড়িতে পাঠানো না হয়।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে শিশু ও অল্পবয়সীদের বিয়ের প্রবণতা বেড়েছে। দেশটিতে দারিদ্রতা বেড়ে যাওয়ায় অনেকে তাদের মেয়ে-কিশোরী-তরুণীকে অর্থের বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন। এ ছাড়া নারীদের শিক্ষায় এসেছে বাধ্যবাধকতা। দেশটিতে নারীদের বিয়ের ন্যূনতম কোনো বয়স নির্ধারণ করা হয়নি। তালেবান ক্ষমতায় আসার আগে এই বয়স ছিল ১৬ বছর, কিন্তু তা এখন আর কার্যকর নয়।

গত বছর জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, নারী শিক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করায় আফগানিস্তানে শিশুদের বিয়ে ২৫ শতাংশ ও অল্পবয়সীদের বিয়ে ৪৫ শতাংশ বেড়ে যায়। এ জন্য প্রায়ই উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংস্থাগুলো।

নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
আফগানিস্তানে ক্ষমতা দখলের ৫ বছরে নারীদের ওপর কড়াকড়িসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে তালেবান সরকার। সম্প্রতি তালেবান কর্মকর্তাদের জন্য স্মার্টফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে তালেবান...
অপারেশন সিঁদুরের পর ভারত সরকার পাকিস্তান থেকে আসা সিন্ধি দর্শনার্থীদের ভিসা এবং সীমান্ত রুট বন্ধ করে দেয়। এতে থর মরুভূমির ওপারে থাকা বহু পরিবার দীর্ঘ অনিশ্চয়তার মুখে পড়ে। ভারতের ভিসা...
তালেবান শাসনের পাঁচ বছরে আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও অন্তর্ভুক্তিমূলক শাসনের অনুপস্থিতির কারণে দীর্ঘস্থায়ী...
ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং ভিএফএস...
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পেরিয়ে গেছে পাঁচ বছর। তবে জানুয়ারির নির্বাচনের পর এই দীর্ঘ পথপরিক্রমায় বড় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আন্তর্জাতিক চাপ ও বিদ্রোহী জোটের দাপট কাটিয়ে...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
কুড়িগ্রামের চিলমারীতে টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজের নামে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ প্রকল্পে নামমাত্র মাটি ফেলে বা কাজ না করেই বিপুল পরিমাণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর