তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পিএম

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

দেশটির প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইলান শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭৩ কিলোমিটার গভীরে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা রাজধানী তাইপেতেও প্রবলভাবে অনুভূত হয়েছে। কম্পনের ফলে শহরটির বহুতল ভবনগুলো দীর্ঘক্ষণ ধরে দুলতে থাকে।

স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের সঠিক তথ্য নির্ণয় করতে কাজ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় তাইওয়ান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চল। গত কয়েক দশকে দেশটিতে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি হয়েছে।

এর মধ্যে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ানে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

হিমবাহধসে নেপালে সৃষ্ট ভয়াবহ ঢলের ৯ দিন পর একটি সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের একজন...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। এখনও নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। বুধবার নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৯৩৯ জন। প্রায় ৬শ বিদেশিসহ নেপালে এখনও নিখোঁজ সাড়ে ৪ হাজারের বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর