চীন নির্মাণ করছে বিশ্বের প্রথম ভাসমান কৃত্রিম দ্বীপ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১০:০৫ পিএম

বিশ্বে সামুদ্রিক শক্তির প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে চীন। দেশটি বিশ্বের প্রথম ভাসমান কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে, যেখানে থাকবে পারমাণবিক বিস্ফোরণ-প্রতিরোধী বাংকারসহ অত্যাধুনিক গবেষণা সুবিধা। ৭৮ হাজার টন ওজনের এই ভাসমান দ্বীপ ২০২৮ সালে চালুর পরিকল্পনা রয়েছে।

ফুজিয়ান বিমানবাহী রণতরীর সমান আকারের ভাসমান কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে চীন। এর অফিসিয়াল নাম— “ডিপ-সি অল-ওয়েদার রেসিডেন্ট ফ্লোটিং রিসার্চ ফ্যাসিলিটি”।

দীর্ঘ এক দশকের গবেষণা ও পরিকল্পনার পর শুরু হয়েছে এই গভীরসমুদ্র ভাসমান মোবাইল দ্বীপের নির্মাণ। দ্বীপটির দৈর্ঘ্য ১৩৮ মিটার, প্রস্থ ৮৫ মিটার এবং ওজন ৭৮ হাজার টন। সমুদ্রপৃষ্ঠ থেকে এর বড় ডেক থাকবে ৪৫ মিটার ওপরে।

সেমি-সাবমারসিবল নকশার কারণে এটি আংশিক পানির নিচে থেকে স্থিতিশীলভাবে চলতে পারবে। এক স্থান থেকে আরেক স্থানে সহজেই সরানো যাবে। বাইরের কোনো সহায়তা ছাড়াই সর্বোচ্চ ২৪০ জন চার মাস অবস্থান করতে পারবেন। ঘণ্টায় প্রায় ২৮ কিলোমিটার বেগে চলাচল করতে সক্ষম।

এটিকে বিশেষায়িত গভীরসমুদ্র গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হচ্ছে। বিজ্ঞানীদের দাবি, অত্যন্ত বৈরি আবহাওয়াতেও এটি স্থির থাকতে পারবে। ৬ থেকে ৯ মিটার উচ্চতার ঢেউ এবং সর্বোচ্চ ১৭ ক্যাটাগরির ঝড় সহ্য করার মতো সক্ষমতা থাকবে এই কৃত্রিম দ্বীপে।

বৈজ্ঞানিক আবরণের নিচে রয়েছে বিশেষ পারমাণবিক বিস্ফোরণ-প্রতিরোধী নকশা। যেখানে মেটামেটেরিয়াল স্যান্ডউইচ প্যানেল বিপর্যয়কর চাপকে মৃদু ধাক্কায় রূপান্তর করে দেয়— এটিই এর সুরক্ষার মূল প্রযুক্তি।

প্রকল্পটির নেতৃত্বে থাকা একাডেমিশিয়ান লিন ঝংছিন জানান, দ্রুতগতিতে নকশা ও নির্মাণ কাজ এগিয়ে চলছে। ২০২৮ সালের মধ্যেই দ্বীপের কার্যক্রম শুরু হবে বলে আশা তার।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৭৯৪ জন। বিদেশিসহ এখনও নিখোঁজ ৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া...
ইরানের তেলের দিকে নজর ট্রাম্পের, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে গেছে এমন এক শক্তি—যাকে পাশ কাটানো এত সহজ নয়! ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে তেলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। একের পর এক...
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৩২ জনে। এ ছাড়া ৮ শয়ের বেশি বিদেশি পর্যটকসহ এখনো নিখোঁজ প্রায় দেড় হাজার মানুষ। তাঁদের মধ্যে ভারতের ১৭৮, যুক্তরাষ্ট্রের ৬৫,...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর