ভ্যাটিকানে ট্রাম্প–জেলেনস্কির একান্ত বৈঠক

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ এএম

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে রোমে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে গতকাল শনিবার ভ্যাটিকান ব্যাসিলিকার একটি হলে এই দুই নেতা একান্তে বৈঠক করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যর্থ প্রচেষ্টাটি আবার পুনর্জ্জীবিত করতে ট্রাম্প ও জেলেনস্কি এই বৈঠক করেন।

বৈঠকের পর জেলেনস্কি বলেন, তিনি যে ধরনের শান্তির আশা করছেন, সেই শান্তি যদি এই বৈঠক থেকে আসে, তবে এটি হবে একটি ঐতিহাসিক ঘটনা।

হোয়াইট হাউসের একজন মুখপাত্রও এই বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট পিটার্স ব্যাসিলিকায় এই দুই নেতা তাঁদের কোনো সহকারী ছাড়াই প্রায় ১৫ মিনিট একান্তে কথা বলেছেন। জেলেনস্কির কার্যালয় থেকে এবং ওয়াশিংটন থেকে প্রকাশিত ছবিতে ট্রাম্প ও জেলেনস্কিকে বৈঠক করতে দেখা গেছে।

গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। এরপর ভ্যাটিকানের এই বৈঠকটিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

ভ্যাটিকান ত্যাগ করার পর ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে লেখেন, ‘গত কয়েক দিনে বেসামরিক এলাকা, শহর ও নগরে পুতিনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কোনো কারণ ছিল না। এটি আমাকে ভাবতে বাধ্য করছে যে, তিনি হয়তো যুদ্ধ বন্ধ করতে চান না। তিনি শুধু আমাকে বোকা বানাচ্ছেন।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কিয়েভের একটি অ্যাপার্টমেন্ট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগমাথ্যমের প্ল্যাটফর্ম টেলিগ্রামে দেওয়া একটি পোস্টে লিখেছেন, ‘বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। একান্তে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করতে পেরেছি। আলোচিত সমস্ত বিষয় থেকে আমরা একটি ফলাফলের আশা করি।’

জেলেনস্কি আরও লিখেছেন, ‘আমরা যা আশা করছি, সেগুলো হচ্ছে—আমাদের জনগণের জীবনের সুরক্ষা। একটি সম্পূর্ণ এবং নিঃশর্ত যুদ্ধবিরতি। একটি নির্ভরযোগ্য এবং স্থায়ী শান্তিচুক্তি যা যুদ্ধের পুনরাবৃত্তি রোধ করবে।’

তিন প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিজ প্রশাসন সম্পর্কে বৈরী ও ভুয়া খবর পরিবেশনের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংবাদমাধ্যমগুলো হলো সিএনএন, এমএসনাউ এবং...
সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে মার্কিন আইনপ্রণেতাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব যুদ্ধবিমানের মূল্য প্রায় ২ হাজার ৪৩০ কোটি ডলার। 
হরমুজ প্রণালিতে আরেকটি তেলের ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিএ এই তথ্য নিশ্চিত করেছে। 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য শুল্ক ও আগ্রাসী নীতির মুখে কানাডার দিকে ঝুঁকছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সম্পর্কোন্নয়ের লক্ষ্যে কানাডাকে প্রথম অ্যাসোসিয়েট মেম্বার বা সহযোগী সদস্য...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি তুলে ধরেন...
ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করছে বলে দাবি করেছে পুলিশ। এজন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা...
কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দুদফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর