ইউক্রেনের বিরুদ্ধে হাঙ্গেরি-স্লোভাকিয়া

হঠাৎ করেই ‘শত্রু’ হয়ে গেল দুই দেশ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

জ্বালানি ইস্যুতে ইউক্রেন ও ইউরোপের দেশগুলোর মধ্যে বিরোধ বাড়ছে। কিয়েভে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে হাঙ্গেরি ও স্লোভাকিয়া। এর পাশাপাশি রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দিক থেকে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া এবং ইউক্রেনকে ইইউ-র দিক থেকে বড় আকারের আর্থিক সাহায্য ও ঋণ দেওয়ার প্রস্তাবেও ভেটো দিয়েছে হাঙ্গেরি।  

এর আগে, দ্রুজবা পাইপলাইন দিয়ে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় রুশ তেল পরিবহন বন্ধ করে দেয় ইউক্রেন। এদিকে, রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য বলে মত বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়েছিল স্লোভাকিয়া। হাঙ্গেরি সেভাবে কখনো প্রকাশ্য সমর্থন না দিলেও সরাসরি ইউক্রেনের বিরুদ্ধেও এর আগে দাঁড়ায়নি। কিন্তু এবার দুই দেশই যেন হঠাৎ করে ইউক্রেনের ‘শত্রু’ হয়ে গেল দুই দেশ। হাঙ্গেরি ও স্লোভাকিয়া অবশ্য এর পেছনে ইউক্রেনকেই দুষছে।

জানুয়ারিতে দ্রুজবা পাইপলাইন দিয়ে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় রুশ তেল পরিবহন বন্ধ করে দেয় ইউক্রেন। সে সময় কিয়েভ দাবি করে, রুশ হামলায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, অভিযোগ অস্বীকার করে মস্কো জানায়, অংশীদারদের ব্ল্যাকমেইল করতে এই পদক্ষেপ নিয়েছে জেলেনস্কি প্রশাসন।

একই কথা জানায় হাঙ্গেরি ও স্লোভাকিয়া। কিয়েভকে সামরিক সহায়তা প্রদানে অস্বীকৃতি জানানো এবং ইইউ-তে ইউক্রেনের সদস্যপদ আটকে থাকার প্রতিশোধ হিসেবে এমনটি করা হয়েছে বলে অভিযোগ দেশ দুটির। স্থলবেষ্টিত দেশ দুটি আরও জানায়, রুশ তেল ছাড়া তাদের জ্বালানি চাহিদা পূরণ অসম্ভব।

এখনও দ্রুজবা পাইপলাইন চালু না হওয়ায় গত সপ্তাহে কিয়েভে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে হাঙ্গেরি ও স্লোভাকিয়া। কিয়েভের অবরোধকে রাজনৈতিক ব্ল্যাকমেইল আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান এবং স্লোভাক নেতা রবার্ত ফিকো।

রুশ সংবাদমাধ্যম আরটি-র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন হয়ে রুশ জ্বালানি তেলে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার নির্ভরশীলতা কেবল ১১ শতাংশ। তবে, বুদাপেস্ট ও ব্রাতিস্লাভার ওপর কিয়েভের নির্ভশীলতা অনেক বেশি।

ইউক্রেনীয় পরামর্শদাতা প্রতিষ্ঠান এক্সপ্রোর তথ্য অনুসারে, ফেব্রুয়ারিতে ইউক্রেনের চাহিদার ৫০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে হাঙ্গেরি। আর স্লোভাকিয়া সরবরাহ করে ১৮ শতাংশ বিদ্যুৎ। এছাড়া, গত বছর ইউক্রেনের গ্যাস চাহিদার ৪৫ শতাংশ পূরণ করে হাঙ্গেরি। স্লোভাকিয়া পূরণ করে ২০ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, রুশ হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এমনিতেই ভেঙে পড়েছে। সামরিক ও প্রতিরক্ষা শিল্প কার্যক্রম চালিয়ে নিতে কিয়েভে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহের ওপর জোর দেন তারা।

রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
অভিবাসন চাপ মোকাবিলায় নতুন করে ৫ দফা পরিকল্পনা প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। পরিকল্পনায় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সীমান্তে নজরদারি উন্নত করার কথা বলা হয়েছে। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর