ইউরোপে সীমান্তমুক্ত চলাচল চ্যালেঞ্জের মুখে

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৩:৩৯ পিএম

ইউরোপের সীমান্তমুক্ত চলাচলের প্রতীক শেনজেন ব্যবস্থা আবারও চ্যালেঞ্জের মুখে। অভিবাসন সংকটকে কেন্দ্র করে স্পেন ও ইতালির মধ্যে তৈরি হওয়া বিরোধ এখন ছড়িয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতির বিতর্কে। উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপের অভিন্ন সীমান্ত ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে।

ইউরোপের অভিন্ন সীমান্ত ব্যবস্থায় নতুন করে তৈরি হয়েছে অস্থিরতা। অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যদেশ স্পেন ও ইতালির সম্পর্ক। ইতালি থেকে আসা সব ধরনের আকাশ ও সমুদ্রপথের যাত্রায় সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করেছে স্পেন।

সম্প্রতি মরক্কো থেকে স্পেনের নিয়ন্ত্রিত অঞ্চল সিউটায় প্রায় ৭৮ হাজার অভিবাসনপ্রত্যাশীর প্রবেশের পর ইতালি সাময়িকভাবে শেনজেন চুক্তির আওতায় থাকা সীমান্তমুক্ত চলাচল ব্যবস্থা স্থগিত করে। এরই পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নিয়েছে স্পেন।

অভিবাসন ইস্যুতে বিরোধ এখন শুধু সীমান্ত নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নেই। বিভাজন দেখা দিয়েছে ইউরোপের অভিবাসন নীতিতে। একদিকে স্পেন মানবিক ও আইনি কাঠামোর ওপর গুরুত্ব দিচ্ছে, অন্যদিকে কঠোর অভিবাসন নীতির পক্ষে ইতালি।

বিশ্লেষকদের মতে, এই সংকট ইউরোপের অভিবাসন ব্যবস্থার দুর্বলতাই তুলে ধরছে। সীমান্তবর্তী দেশগুলো অভিবাসনের চাপ সামলালেও দায়িত্ব ভাগাভাগি নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন।

সিউটার অভিবাসী সংকট মোকাবিলায় অভিভাবকহীন শিশুদের মূল ভূখণ্ডে স্থানান্তরের পরিকল্পনা মাদ্রিদের। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে সিউটার আশ্রয়কেন্দ্রগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি শিশু অবস্থান করছে।

শেনজেন ব্যবস্থা ইউরোপের অবাধ চলাচলের অন্যতম ভিত্তি হলেও নিরাপত্তা ও অভিবাসন সংকটের সময় তা রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। স্পেন ও ইতালির বর্তমান বিরোধ তাই শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, বরং ইউরোপের ভবিষ্যৎ অভিবাসন নীতির জন্যও বড় পরীক্ষা।

ডিজেলের মজুত থেকে বড় পরিমাণ জ্বালানি বাজারে ছাড়তে ইউরোপীয় দেশগুলো রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মজুত...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
ইউরোপের সঙ্গে রাশিয়া কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না বলে সাফ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর শুক্রবার এমন...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর