জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫২ এএম

জাপানে ৪ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঐতিহাসিক অর্জন বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কৃষি, প্রযুক্তি, অর্থনীতি ও ভূরাজনীতিতে এই সফর গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তিনি জানান, এর মাধ্যমে লুটপাটের অর্থনীতি থেকে বেরিয়ে আসবে দেশ। 

চার দিনের কূটনৈতিক ব্যস্ততা শেষে দেশে ফেরা। সফরে বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহায়তা বাড়াতে টানা বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার রাত পৌনে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান মন্ত্রিসভার সদস্য ও দলীয় জ্যেষ্ঠ নেতারা।

পরে সফর নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, লুটপাট ও পাচারের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে ভূমিকা রাখবে এ সফর। 

কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও জলবায়ুসহ বিভিন্ন খাতে প্রায় ৩০ কোটি ডলারের চুক্তি ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি। 

এদিকে, দেশে ফেরার পথে বিমানে সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও তা বড় কোনো প্রভাব ফেলেনি বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

প্রধানমন্ত্রীর সফরের ফলে জাপানি উদ্যোক্তাদের বিনিয়োগ বৃদ্ধি পাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা। 

 

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা...
জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। 
জাপান সফরের অংশ হিসেবে জাপানের নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা চুক্তি সই হয়েছে। এছাড়া দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার টোকিওতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য...
ইউক্রেনের দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। শিশুসহ আহত হয়েছে আরও ১৪ জন। বৃহস্পতিবার ব্যস্ত রেল প্ল্যাটফর্মে এ হামলা হয় বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। 
সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও থ্রি-হুইলার চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। এছাড়া, জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস রুটে ধীরগতির এসব যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।...
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস জাতীয় পদার্থ বের হচ্ছে। পাইপের মুখে লাইটার বা দেশলাইয়ের কাঠি ধরিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে...
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী আবু ইউসুফ জীবন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার রাতে হামলার শিকার হওয়ার পর আজ...
লোডিং...

এলাকার খবর