আইফোন কিনে বন্ধুদের ট্রিট না দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা!

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ পিএম

নতুন আইফোন কেনার পর ট্রিট চেয়েছিল বন্ধুরা। তাতে রাজি না হওয়ায় তিন বন্ধুর সঙ্গে লেগে যায় ঝগড়া। একপর্যায়ে এক বন্ধুর ছুরিকাঘাতে মারা যায় সে!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দিল্লির শাকারপুরে গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে শচীন নামের এক ১৬ বছর বয়সী কিশোর মারা যায়। হামলাকারী সবাই কিশোর এবং তার বন্ধু ছিল বলে জানায় পুলিশ। 

পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় একটি মোবাইলের শোরুম থেকে আইফোন কিনে ফিরছিল শচীন। ওই সময় তার সঙ্গে ছিল আরেক বন্ধু। পথিমধ্যে আরও তিন বন্ধুর সঙ্গে তাদের দেখা হয়। ওই সময় তারা শচীনের কাছে ট্রিট চায়। কিন্তু শচীন ট্রিট দিতে রাজি হয়নি। 

ট্রিট দিতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে ঝগড়া শুরু হয় শচীনের। ওই সময় এক বন্ধু ছোরা দিয়ে আঘাত করে তাকে। তাতে আহত হয়ে হাসপাতারে নেওয়ার পথে শচীন মারা যায়।

পুলিশ বলছে, এরই মধ্যে এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। তবে অভিযুক্ত তিনজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি দেখে তদন্ত চলছে। 

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। বুধবার নয়াদিল্লিতে বিরোধী জোটের নেতাদের বৈঠকের পর এ কর্মসূচি ঘোষণা করেন কংগ্রেস সভাপতি...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আবারও তীব্র হয়ে উঠছে যুব আন্দোলন। শনিবারের (২৬ সেপ্টেম্বর) মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে বিক্ষোভ...
আফগানিস্তান সীমান্ত অঞ্চলে বিমান হামলায় অন্তত ২৮ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান। এদিকে এ হামলায় অন্তত ৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে আফগান সরকার।
কলকাতার শিখা হোটেলে সাত বাংলাদেশিসহ নয় জনের নিহতের ঘটনায় ধস নেমেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়। আগুন লাগার এক মাস পরেও পর্যাপ্ত গ্রাহক পাচ্ছে না স্থানীয় হোটেলগুলো।
দেশে গত ২৪ ঘণ্টায় মশবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করে পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড....
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট -১ এর প্রেসার অপারেটিভ রিলিফ ভালভ ত্রুটিমুক্ত হয়েছে। রাশিয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভালভটির ওপর ১৬ এমপিএ উচ্চচাপের পরীক্ষা গতকাল বুধবার সফলভাবে শেষ...
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর