বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে মোদির হস্তক্ষেপ চাইলেন মমতা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ পিএম

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি প্রতিবেশি দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন।

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মমতা বন্ধ্যোপাধ্যায় আজ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আমাদের পরিবার, সম্পত্তি ও প্রিয়জন আছে। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে যে অবস্থানই গ্রহণ করুক না কেন, আমরা তা মেনে নিই। তবে আমরা বিশ্বের যে কোনো স্থানে ধর্মের ভিত্তিতে নৃশংসতার নিন্দা জানাই এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাই, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘যদি বাংলাদেশে ভারতীয়দের ওপর হামলা হয়, তবে আমরা তা সহ্য করতে পারি না। আমরা আমাদের লোকজনদের সেখান থেকে ফিরিয়ে (প্রত্যাবাসন) আনতে পারি।’

বাংলাদেশের সাম্প্রতিক প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটি জাতিসংঘে তুলতে পারে। সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারে।’

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। বুধবার নয়াদিল্লিতে বিরোধী জোটের নেতাদের বৈঠকের পর এ কর্মসূচি ঘোষণা করেন কংগ্রেস সভাপতি...
বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক সংস্থা জাতিসংঘ এখন একাধিক সংকটের মুখোমুখি। যুদ্ধ, ভেটো রাজনীতি, অর্থ সংকট ও বড় শক্তিগুলোর বিভাজনে দুর্বল হচ্ছে সংস্থাটির কার্যকারিতা। এতে করে প্রশ্ন উঠছে সংস্থাটির...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আবারও তীব্র হয়ে উঠছে যুব আন্দোলন। শনিবারের (২৬ সেপ্টেম্বর) মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে বিক্ষোভ...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে ফেনী পৌঁছেছেন। এ সফরে তিনি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড...
সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে আকাশি-সাদা জার্সিতে মেসির অবদানের সম্মানার্থে মেসির জন্য বিশেষভাবে একটি বিদায়ী ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ৬...
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন এমপি মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুরে এ...
এদিকে রোনালদোর সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেছেন তাঁর বোন এলমা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, জাতীয় দলে রোনালদোকে পর্যাপ্ত সম্মান দেওয়া হয়নি। রোনালদো আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর