‘পাকিস্তানের বন্ধু’ বনাম ‘প্রধানমন্ত্রী গায়েব’

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম

জম্মু ও কাশ্মীরে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ফের সরগরম ভারতের রাজনীতির মাঠ। এ ঘটনায় দায়িত্ব নেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির নেতা নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। ‘গায়েব’ নামের একটি পোস্টারও প্রকাশ করেছে দলটি। এর বিপরীতে ‘পাকিস্তানের বন্ধু’ নামের একটি পোস্টার বানিয়ে প্রকাশ করেছে বিজেপি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ‘গায়েব’ পোস্টারে স্পষ্টতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করা হয়েছে। সেখানে কারও মুখ নেই, এমনকি অবয়বও নেই। আছে শুধু জামা, জুতো–অনেকটা হলোম্যানের মতো! কিন্তু তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্টাইল-স্টেটমেন্টের সাদৃশ্য অতি স্পষ্ট। এ ছাড়া পোস্টারে বড় বড় করে লেখা ‘গায়েব’। পোস্ট শেয়ার করার সময়েও কংগ্রেস কটাক্ষ করে দলটি বলে, দায়িত্ব নেওয়ার সময়ে গায়েব!

সোমবার রাতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ছবি পোস্ট করে কংগ্রেস। এরপর আজ মঙ্গলবার বিজেপিও প্রকাশ করল নতুন পোস্টার। পোস্টারে দেখা যায়, টাইট-ফিটিং সাদা টি-শার্ট, কালো প্যান্ট এবং মাথায় নেহেরু টুপি পরা একজন ব্যক্তি। লোকটির পিঠ ক্যামেরার দিকে। ডান হাতে পিঠের পেছনে আঁকড়ে ধরে আছে একটি বড় ছুরি। ক্যাপশনে লেখা, ‘পাকিস্তানের বন্ধু’। কারও নাম উল্লেখ না করলেও তিনি দেখতে অনেকটা প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মতো।  

বিজেপির অভিযোগ, পাকিস্তানের সঙ্গে রাহুল গান্ধীর সম্পর্ক রয়েছে। কাশ্মীরে হামলায় তাঁর সমর্থন থাকতে পারে। তিনি দেশের সঙ্গে প্রতারণা করেছেন। কংগ্রেসকে নতুন এক নামও দিয়েছে বিজেপি। তাতে বলা হয়, ‘লস্কর-ই-পাকিস্তান কংগ্রেস’।

বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বলেন, ‘কংগ্রেস পাকিস্তানের কাছ থেকে নির্দেশ নিচ্ছে। কংগ্রেস দলের একই পোস্ট পাকিস্তানের সাবেক মন্ত্রী উদ্ধৃত করেছেন। তাই আজ এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, কংগ্রেস ও পাকিস্তানের মধ্যে একটি যোগসাজশ চলছে।’

এদিকে, পেহেলগাম নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হলেও সেখানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন নেই, তা নিয়ে আজ সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, দেশের দুর্ভাগ্য যে, প্রধানমন্ত্রী পেহেলগামে সন্ত্রাসবাদী হামলা নিয়ে সর্বদলীয় বৈঠকে যাননি। অথচ তিনি বিহারে নির্বাচনী জনসভা করেছেন। একে লজ্জাজনক বলেও আখ্যা দিয়েছেন কংগ্রেস সভাপতি।

আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তানে অভিযান চালিয়ে ৪৮ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে চলে এই অভিযান।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর