রাহুলের সঙ্গে পাক সেনাপ্রধানের, মোদির সঙ্গে নওয়াজ শরিফের মুখ মিলিয়ে পোস্টার

আপডেট : ২১ মে ২০২৫, ০১:২৩ পিএম

ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মুখ মিলিয়ে পোস্টার প্রকাশ করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। এমনকি রাহুল গান্ধীকে ‘মিরজাফর’ বলেও অভিহিত করেছে দলটি। এর পাল্টা জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখের সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখ মিলিয়ে পোস্টার শেয়ার করেছে বিরোদী দল কংগ্রেস।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চলার সময়ে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। এ ব্যাপারে ভারত সরকারের কাছে ব্যাখ্যা চান রাহুল গান্ধী।

এরপরই রাহুলের বিরুদ্ধে সরব হয় বিজেপি। দলটির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, ‘রাহুল গান্ধী পাকিস্তানের ভাষায় কথা বলছেন। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য একবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাননি তিনি। অথচ প্রশ্ন তুলছেন যুদ্ধে আমরা কতগুলো যুদ্ধবিমান খুঁইয়েছি। এর উত্তর ইতিমধ্যেই সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে।’

এই বক্তব্যের সঙ্গে একটি ছবি শেয়ার করেন অমিত, যেখানে দেখা গেছে, একফ্রেমে রাহুল ও মুনিরের অর্ধেক মুখ। এর পাশাপাশি আর একটি পোস্টারে অমিত লেখেন, ‘রাহুল গান্ধী হলেন আধুনিক যুগের মীরজাফর।’

বিজেপির এই পোস্টার সামাজিক যেগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর একই পদ্ধতিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে নরেন্দ্র মোদির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কংগ্রেস। ওই ছবির সঙ্গে লেখা—‘এক বিরিয়ানি দেশ পার ভারী’। অর্থাৎ বিরিয়ানি দেশের জন্য বিপদ ঢেকে আনল।

কংগ্রেসের এই পোস্টারের নেপথ্যে রয়েছে পুরনো এক গল্প। ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৫ সালে হঠাৎ একদিন পাকিস্তান সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাক্ষাৎ করেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে। সেই প্রসঙ্গ তুলেই এবার বিজেপিকে জবাব দিল কংগ্রেস।

আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তানে অভিযান চালিয়ে ৪৮ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে চলে এই অভিযান।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর