বিএনপির জয়ে কলকাতার ব্যবসায়ীদের মনে আশা

বাংলাদেশে বিএনপির জয়ের পর কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাঁদের প্রত্যাশা, ভারত–বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হলে আবারও বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের আগমনে মুখর হবে ‘মিনি বাংলাদেশ’।

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম

বাংলাদেশে নির্বাচনে বিএনপির জয়ের খবর কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তাদের প্রত্যাশা, দুদেশের সম্পর্ক স্বাভাবিক হলে আবারও বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের পদচারণায় মুখরিত হবে ‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত এই এলাকা।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরবর্তী অস্থিরতায় চিড় ধরে ভারত-বাংলাদেশ সম্পর্কে। এর প্রভাব পড়ে কলকাতার মিনি বাংলাদেশখ্যাত নিউ মার্কেট এলাকায়। বাংলাদেশ থেকে আসা লোকজন কমে যায় প্রায় ৯০ শতাংশ। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে ব্যবসায়ীরা।

১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় নতুন আশা দেখছেন ব্যবসায়ীরা। তাঁদের বিশ্বাস, নতুন সরকার দায়িত্ব নিলে দুদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নত হবে।

ব্যবসায়ীরা বলছেন, বিএনপি সরকার গঠন প্রক্রিয়া শুরু করলে অবশ্যই ভারত-বাংলাদেশ সুসম্পর্ক গড়ে উঠবে। এই দেড় বছরে ব্যবসা-বাণিজ্য প্রায় সব শেষ হয়ে গেছে। নতুন সরকার এসেছে, এখন আশা করা যাচ্ছে বাংলাদেশিরা দ্রুত সময়ের মধ্যে ভারতের ভিসা পাবেন।

হোটেল, ট্রান্সপোর্ট, মানি এক্সচেঞ্জ, ট্রাভেল এজেন্সিসহ সবার আশা, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হলে কলকাতায় বাংলাদেশিদের আগমন আবারও বাড়বে। কলকাতার মিনি বাংলাদেশ আবারও ফিরবে পুরনো ছন্দে।

ফ্রি স্কুল স্ট্রিট ব্যবসায়ী সমিতির জেনারেল সেক্রেটারি হায়দার আলী খান বলেন, ‘ভারতও বাংলাদেশ ছাড়া থাকতে পারে না। আশা করছি, খুব দ্রুতই আবার এ সম্পর্ক আগের মতো হয়ে যাবে।’

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিতে ভারত সরকারের প্রতি আহ্বান কলকাতার ব্যবসায়ীদের।

চিলিতে অক্টোবরেও পাহাড়জুড়ে বরফের রাজত্ব। যে সময়ে বসন্তের উষ্ণতায় সাধারণত বন্ধ থাকে স্কি রিসোর্টগুলো, সেই সময়ও স্কি করছেন পর্যটকেরা। মৌসুমের শেষভাগে রেকর্ড পরিমান তুষারপাতের কারণে এক মাসেরও বেশি সময়...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর