সৌদির মসজিদে ১২০০ বছরের পুরোনো স্থাপত্য নিদর্শন!

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৮:০৬ এএম

সৌদি আরবের জেদ্দা নগরীর ওসমান বিন আফফান মসজিদে ১ হাজার ২০০ বছরের আগের পুরোনো স্থাপত্য নিদর্শন পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি সৌদি আরবের ঐতিহাসিক প্রকল্প বিভাগ (জেএইচডিপি) জেদ্দার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন খুঁজে বের করার প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পের অংশ হিসেবেই ওসমান বিন আফফান নিদর্শনগুলো খুঁজে পাওয়া গেছে।

প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে রয়েছে মাটির তৈরি টাইলস, প্লাস্টার ও ঐতিহ্যবাহী টাইলস। মসজিদটির মেঝেতে এসব ব্যবহার করা হয়েছিল। মসজিদটির নিচে পাওয়া গেছে প্রাচীন আমলের একটি পানির ট্যাংক, যা প্রায় ৮০০ বছরের পুরোনো। এ ছাড়া মসজিদটির ভেতরে কয়েক শ বছরের পুরোনো চীনামাটির বাসন ও পানির পাত্রও পাওয়া গেছে। 

বিশেষজ্ঞরা বলছেন, পানির সমস্যা সমাধানে জেদ্দার মানুষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতেন সেটি বেরিয়ে এসেছে এই প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও বেশ কয়েকবার সংস্কার চালানো হয়েছে এই মসজিদে। সর্বশেষ সংস্কার চালানো হয়েছে বিশ শতকে। তখন সংস্কার করা হলেও মসজিদটির মিহরাবে ও নকশায় কোনো পরিবর্তন করা হয়নি। ফলে বর্তমানে মসজিদের যে ডিজাইন দেখা যায়, তা বিশ শতক ধরে একই অবস্থায় রয়েছে।

সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদির যুদ্ধবিমান ইরান থেকে ইয়েমেনগামী একটি বেসামরিক বিমান অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ...
ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে সামরিক কৌশল বদলানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। কুয়েত ও সৌদি আরবে উপস্থিতি কমিয়ে কিছু ঘাঁটি ইসরায়েলে সরানোর চিন্তা চলছে। এদিকে জরিপে ইরান নীতিতে মার্কিন জনগণের মতেও...
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযানে এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার এ তথ্য দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর