ইয়েমেনে ইসরায়েলি হামলায় হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী নিহত 

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১২:১৮ পিএম

ইসরায়েলের হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই নিহত হয়েছেন। ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল জুমহুরিয়া এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী সানার বাসভবনে বিমান হামলায় রাহউইসহ তাঁর কয়েকজন সহযোগী নিহত হন। এটি আগেরদিনের হামলা থেকে আলাদা একটি হামলা ছিল, এতে প্রতিরক্ষামন্ত্রীসহ ১০ জন সিনিয়র হুতি মন্ত্রীকে লক্ষ্যবস্তু করা হয়।

ইয়েমেনের আরেক গণমাধ্যম আদেন আল ঘাদ বলছে, প্রধানমন্ত্রী রাহাউইসহ অন্যরা তাদের নেতা আব্দুল মালিক আল-হুথির পরিকল্পিত বক্তৃতা শুনতে জড়ো হয়েছিলেন। এ সময়ই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান-সমর্থিত হুতিরা। সেইসাথে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা। এর জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলে আগ্রাসনের জন্য হুতিদের মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।

 

ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে দেশটির সৌদি-সমর্থিত সরকার। একটি ইরানি উড়োজাহাজের অবতরণ ঠেকাতে এই হামলা চালানো হয়েছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদির যুদ্ধবিমান ইরান থেকে ইয়েমেনগামী একটি বেসামরিক বিমান অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ...
গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের ৩০ শতাংশই শিশু বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। প্রতিবেদনে শিশুদের লক্ষ্যবস্তু করা, মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত করার অভিযোগ...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আল জাজিরার একজন ক্যামেরাম্যান ও অন্তত একজন শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকারীদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর