এবারে ড্রোন তৈরি করল নাইজেরিয়ার প্রতিষ্ঠান

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পিএম

আফ্রিকায় সামরিক প্রযুক্তিতে নতুন অধ্যায় উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে নাইজেরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ‘টেরা ইন্ডাস্ট্রিজ’। যুদ্ধক্ষেত্রে সেনাদের ঝুঁকি কমাতে স্বয়ংক্রিয় ড্রোন ও বিস্ফোরক শনাক্তকারী যান নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। নতুন এই সামরিক প্রযুক্তি নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর সঙ্গে যৌথভাবে ব্যবহার করবে টেরা ইন্ডাস্ট্রিজ’।

নাইজেরিয়ার রাজধানীতে আয়োজিত এক প্রদর্শনীতে সম্প্রতি তুলে ধরা হয় প্রতিষ্ঠানটির তৈরি স্বয়ংক্রিয় ড্রোন, মাইন শনাক্তকারী যান এবং যুদ্ধক্ষেত্রের তথ্য বিশ্লেষণে দক্ষ সফটওয়্যার। 

প্রদর্শনীতে এমন চালকবিহীন যান দেখানো হয়েছে, যা রাস্তার পাশে পেতে রাখা বোমা শনাক্ত করতে পারে। এছাড়া ক্ষেপণাস্ত্র ছাড়াই শত্রুপক্ষের আকাশযান সরাসরি ধ্বংস করতে সক্ষম এমন ড্রোনও স্থান পায় প্রদর্শনীতে। 

টেরা ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, নাইজেরিয়ার সেনাদের যুদ্ধক্ষেত্রে যেসব সমস্যায় পড়তে হয়, সেগুলো মাথায় রেখেই এসব প্রযুক্তি তৈরি করা হয়েছে। 

নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী সচিব রিচার্ড ফিলাংওয়া বলেন, ‘এটি শুধু একটি স্থাপনার উদ্বোধন নয়, বরং প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর নতুন পদক্ষেপ। দেশীয় প্রযুক্তির মাধ্যমে নাইজেরিয়া ও আফ্রিকার গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ 

উল্লেখ্য, তরুণ উদ্যোক্তা নাথান নওয়াচুকু ও ম্যাক্সওয়েল মাদুকা মাত্র দুই বছর আগে টেরা ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন। 

নিরাপত্তা অবকাঠামো রক্ষার পাশাপাশী এই প্রদর্শনীর মাধ্যমে এবার সামরিক খাতেও কাজ শুরু করলো প্রতিষ্ঠানটি। চলতি বছর বড় অঙ্কের বিনিয়োগ পেয়ে এরই মধ্যে নাইজেরিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ চুক্তি করেছে টেরা ইন্ডাস্ট্রিজ। 

প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান নাথান নওয়াচুকু বলেন, ‘গত বছর থেকে দীর্ঘ গবেষণা ও উন্নয়ন কাজের পর এসব প্রযুক্তি তৈরি করা হয়েছে। প্রযুক্তিগুলো সামরিক পরিকল্পনা ও সমন্বয় প্রক্রিয়াকে আরও স্বয়ংক্রিয় করবে। পাশাপাশি এটি যুদ্ধক্ষেত্রে সরাসরি ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটির প্রস্তুতিরও প্রমাণ।’ 

নাইজেরিয়ার পাশাপাশি ঘানায় ৩৪ হাজার বর্গফুটের একটি ড্রোন কারখানা তৈরির পরিকল্পনাও আছে টেরা ইন্ডাস্ট্রিজের। 

পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’–এর সময় দেশটির সশস্ত্র বাহিনীর পারমাণবিক কেন্দ্র কিরাণা হিলসে আঘাত করেছিল একটি ভারতীয় আত্মঘাতী ড্রোন। এ ঘটনার এক বছর পর ঘটনাটি...
কঙ্গোতে এবারের ইবোলা প্রাদুর্ভাবের সূচনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গবেষকরা। ভাইরাসের জিনগত বিশ্লেষণে দেখা গেছে, এটি ২০০৭ বা ২০১২ সালের প্রাদুর্ভাবের ধারাবাহিকতা নয়। বরং বুন্ডিবুগিও ধরনের ইবোলা...
দুই শতাধিক মার্কিন ড্রোন! ইরানের আকাশে আমেরিকার আকাশশক্তি আগুনে ভস্ম। তেহরানের দাবি—দুই শয়ের বেশি ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। যুদ্ধের আকাশে এ যেন ভয়ংকর পাল্টা বার্তা তেহরানের। মার্কিন...
যে আমেরিকা আকাশ প্রতিরক্ষায় বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি—সেই আমেরিকার সামরিক ঘাঁটিই নাকি ইরানের ছোট ছোট ড্রোনের সামনে একেবারে অপ্রস্তুত। চমকে দেওয়ার মতো এই খবর এসেছে খোদ মার্কিন সামরিক...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর