ফিলিস্তিনিদের অর্থ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ দিতে চায় যুক্তরাষ্ট্র

আপডেট : ১৭ মে ২০২৬, ০৫:৫৯ পিএম

ইসরায়েলে আটকে থাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষের করের অর্থ ট্রাম্পের শান্তি পর্ষদে দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এই অর্থ যুদ্ধপরবর্তী গাজা পুনর্গঠন পরিকল্পনায় ব্যয় করা হবে বলে জানা গেছে। 

তবে ট্রাম্প প্রশাসন এখনও ইসরায়েলকে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানায়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, করের অর্থের একটি অংশ গাজার মার্কিন-সমর্থিত অন্তর্বর্তী সরকারকে দেওয়া হবে। বাকি তহবিল পাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে এজন্য তাদেরও কিছু সংস্কার করতে হবে।

এদিকে, পরিকল্পনার বিষয়ে এখনও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতামত নেওয়া হয়নি। ইসরায়েলের কাছে ফিলিস্তিনের প্রায় পাঁচশ কোটি ডলারের কর আটকে রয়েছে। এতে করে অধিকৃত পশ্চিম তীরে তীব্র আর্থিক সংকট তৈরি হয়েছে।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর