ইরান-আমেরিকা যুদ্ধের কারণে প্রবৃদ্ধি সর্বনিম্ন স্তরে নেমে যেতে পারে

আপডেট : ১২ জুন ২০২৬, ০৪:৫১ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে করোনা মহামারির পর সর্বনিম্ন স্তরে নেমে যেতে পারে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি।

বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে ২ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে, যা ২০২৫ সালে ছিল ২ দশমিক ৯ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে দেওয়া পূর্বাভাসের তুলনায় বিশ্বের দুই-তৃতীয়াংশ অর্থনীতির প্রবৃদ্ধির হার কমিয়ে ধরা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালি বন্ধ থাকায় চলতি বছর বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে ৪ শতাংশে পৌঁছাতে পারে। গত বছর এ হার ছিল ৩ দশমিক ৩ শতাংশ। পরিস্থিতি অব্যাহত থাকলে মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে বলেও সতর্ক করেছে বিশ্বব্যাংক।

এদিকে, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত যেকোনো উন্নয়নশীল দেশকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। এরই মধ্যে ৬ হাজার কোটি ডলারের তহবিল গঠন করা হয়েছে। সংঘাত দীর্ঘায়িত হলে এ বরাদ্দ ১০ হাজার কোটি ডলারে উন্নীত হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক পদার্থের উপস্থিতির সন্দেহে সাময়িক লকডাউন জারি করা হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষায় কোনো ক্ষতিকর উপাদান না পাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয় বলে...
বিশ্বজুড়ে বিস্ফোরক অস্ত্রের হামলায় নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে ৫৬ শতাংশের মৃত্যুর জন্য ইসরায়েল দায়ী বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ‘বিস্ফোরক অস্ত্র পর্যবেক্ষণ’। সংস্থাটির...
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় পৌঁছেছেন। বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে এসে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন তিনি। সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী প্রণয়...
ইরানের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছেন বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান বলছে, সেরকম কিছু ঘটেনি। বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়ায় জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। প্রতিবেদনে তারেক রহমানের নাম...
২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে প্রতারণামূলক মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বাংলামোটর দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্রে ফের ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যস্ফীতি। মে মাসে দেশটির মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয়...
ত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে একজনও মারা যায়নি। তবে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ১২৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
লোডিং...

এলাকার খবর