হামলার জবাব আরও বড় পরিসরে দেওয়া হবে: ইরান

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৮:৩৩ এএম

ইরানের ওপর যেকোনো হামলার জবাব আগের চেয়ে আরও বড় পরিসরে দেওয়া হবে। শনিবার এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। রয়টার্স জানিয়েছে এ খবর।

তবে, তেহরান আগে থেকে হামলা চালাবে না বলে নিশ্চিত করেছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র। আকরামিনিয়া আরও জানান, আগের লড়াইয়ে ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থা মেরামত করা হয়েছে এবং নতুন কিছু সামরিক সরঞ্জামও বাহিনীতে যুক্ত করা হয়েছে।

সামরিক বাহিনীর নেতৃত্ব কাঠামোয় সাম্প্রতিক পরিবর্তনের বিষয়ে আকরামিনিয়া বলেন, এর লক্ষ্য দ্রুত সিদ্ধান্ত নেয়া এবং সামরিক প্রতিক্রিয়া জানানো।

এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার ওপর জোর দেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এসময়, তেহরান এখন শক্তিশালী অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সেনা নিয়ে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর এই দীর্ঘ অভিযানের শেষ দিকে সামনে এসেছে খাবার ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, পানীয় জলের সমস্যা, রক্ষণাবেক্ষণ সংকট এবং নাবিকদের মধ্যে...
ইরানে যুদ্ধ করে কাঙ্ক্ষিত ফল আসেনি—এবার অর্থনীতিকে অস্ত্র বানিয়ে তেহরানকে চাপে ফেলতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ওয়াশিংটনের নতুন এই চাল মাঠে নামার আগেই সামনে চলে এল বড়...
যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার স্থগিতাদেশ বাতিল করেছে মার্কিন ফেডারেল আদালত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার দেওয়া রায়ে ট্রাম্প প্রশাসনের নীতিটিকে বেআইনি...
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা যেসব কারণে বা‌তিল হ‌তে পা‌রে, তা জা‌নি‌য়ে‌ছে ঢাকায় অবস্থিত মা‌র্কিন দূতাবাস। শ‌নিবার সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে মার্কিন দূতাবাসের এক পো‌স্টে এ সংক্রান্ত...
বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সেই জল্পনা সরাসরি উড়িয়ে দিয়েছেন তাঁর স্বামী সাইফ আলি খানের বোন সাবা আলি খান। একই সঙ্গে কারিনার...
ভারতের পশ্চিমবঙ্গে হোটেল শিখা ইনের অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ ৯জন নিহতের ঘটনায় হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশ।
নেত্রকোণার দুর্গাপুরে গলা টিপে ও কুঠারের আঘাতে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই জামাতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নারীদের জন্য প্রিমিয়াম পোশাক ও ফ্যাশন সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড এনটয়ইন। সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
লোডিং...

এলাকার খবর