পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আপত্তি

পাকিস্তান সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আপত্তি জানিয়েছেন। ইসলামাবাদে পৃথক বৈঠকের পরিকল্পনা থাকলেও তেহরান জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠক হবে না।

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ইস্যুতে আলোচনার জন্য পাকিস্তান সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার পাকিস্তানে পৌঁছানোর পর পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এছাড়া শনিবার ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন আরাগচি।  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্সে এক পোস্টে বলেছেন, যদিও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা করেছেন, কিন্তু ইরানি কর্মকর্তাদের মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ইরান নিজেদের উদ্বেগগুলো পাকিস্তানকে জানাবে।  

এদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আজই ইসলামাবাদ যাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তবে পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তা জানান, মার্কিন ও ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবে। 

এই বৈঠক সফল হলে আগামী রোববার সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে। যদিও এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের দাবি পূরণ হয়, এমন প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছে তেহরান। অপরদিকে চুক্তি হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে ইউরোপিয় ইউনিয়ন।

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন...
অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর