পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৭ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনায় ৫ সেনা সদস্যও প্রাণ হারান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে সামা টিভি।
আইএসপিআর-এর এক বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পস বারখান জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। এর লক্ষ্য ছিল, ভারত-সমর্থিত ফিতনা আল হিন্দুস্তান নামে পরিচিত সন্ত্রাসীদের নির্মূল করা।
অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একটি দলের অবস্থান শনাক্ত করে। এসময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়াও অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।



