বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৬:২২ পিএম

ফুটবল বিশ্বকাপে সব খেলা সরাসরি সম্প্রচার করবে বিটিভি। ভ্যাট ট্যাক্স বাদে প্রায় ৪৭ কোটি টাকা দিয়ে ফিফার কাছ থেকে সম্প্রচার সত্ত্ব কিনেছে রাষ্ট্রীয় টেলিভিশনটি। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্য প্রতিমন্ত্রী। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সরকারি উদ্যোগে বিভিন্ন স্থানে ডিজিটাল স্ক্রিনে বড় পর্দায় খেলা দেখানো হবে। 

আগামী ১১ জুন শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা বিশ্বকাপ-২০২৬; যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২৩তম ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে দেখা যাওয়া নিয়ে শঙ্কা ছিল। 

এ পরিস্থিতিতে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির ২৫তম সভায় বিটিভি বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সভা শেষে তথ্য প্রতিমন্ত্রী জানান, সম্প্রচার স্বত্ত্ব কেনা হয়েছে ৪৭ কোটি টাকায়। তবে এর জন্য বিটিভিকে এক টাকাও দিতে হবে না। সব খরচ উঠে আসবে বিজ্ঞাপন থেকে। 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘জনগণের জন্য আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। এর অর্থ, আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভারটাইজমেন্ট এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি।’  

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, সারা দেশে যে ডিজিটাল স্ক্রিন রয়েছে তাতে খেলা দেখাবে সরকার। 

তিনি বলেন, ‘ডিজিটালি ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতে বড় স্ক্রিনে আমরা যাতে খেলাগুলো দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। 

বিটিভি বিভিন্ন প্ল্যাটফর্মে বিশ্বকাপের সব খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে। এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ১০৪টি।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ ২০২৬
আরেকটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ ক্রিকেট। ওয়ানডে’তে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় করল টাইগাররা। আজ মিরপুরে তিন-ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অজিদেরকে ৫ উইকেটে হারিয়েছে...
২০২২ সালে কাতার জয় করার পর অনেকেই ভেবেছিলেন লিওনেল মেসির গল্প হয়তো সেখানেই শেষ। কিন্তু ফুটবল ঈশ্বর চিত্রনাট্য লিখেছেন অন্যভাবে। ৩৯ বছর বয়সে মেসি আবার প্রস্তুত হচ্ছেন আরেকটি বিশ্বকাপের জন্য। কিন্তু...
মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করেছেন অজি ব্যাটাররা। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে ৮৬...
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওডিআই সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে।  আত্মবিশ্বাস ও দলীয় সমন্বয় ধরে রাখতে পারলে দ্বিতীয় ম্যাচ জয় অসম্ভব কিছু নয়, বলছেন সাবেক পেসার নাজমুল হোসেন। নাহিদ রানার...
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য...
প্রস্তাবিত বাজেটে আপাতত কালো টাকা বৈধ করার সুযোগ না রাখায়, সরকারকে সতর্ক সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে, সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বিষয়ে...
২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায়...
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার, বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত অংশীদারত্ব বৃদ্ধির লক্ষ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয়...
লোডিং...

এলাকার খবর