জন্মদিনে ‌‘ডানকি’ ঝলকে শাহরুখ

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০২:১৬ পিএম

আজ ৫৮ বছরে পা রাখলেন শাহরুখ খান। কিং খানের জন্মদিনের আগের রাত থেকেই ভিড় জমেছিল তাঁর বাড়ি ‘মান্নাত’-এর সামনে। মধ্য রাতেই বাংলোর ব্যালকনিতে হাজির হন কিং খান। তখনই তিনি সকালে ‘ডানকি’র টিজার আসছে বলে আভাস দেন।

বৃহস্পতিবার সকাল ১১টা বাজতে না বাজতেই প্রকাশ্যে আসে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ টিজার। আগেই জানা গিয়েছিল, অভিবাসী সমস্যাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই ছবি। 

টিজারটির প্রথম দৃশ্যে দেখা যায়, মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে ৬ জন। একেবারে প্রথমে আছেন শাহরুখ খান। দলে রয়েছে এক মহিলাও। হঠাৎই গুলি ছুটে আসে। এরপরের প্রেক্ষাপট পঞ্জাবের। যেখানে দেখা যাচ্ছে এক পরিবার তাঁদের ছেলেকে বলছে ইংল্যান্ডে গেলেই মারা যাবে তাঁর ঠাকুমা। ছেলেটি ডাক্তার। গলায় তাঁর স্টেথোস্কোপ। এরপরই তাঁর ঠাকুমা প্রয়াত হন। 

পরের দৃশ্যে এন্ট্রি নেন শাহরুখ খান। হাসি-খুশি-প্রাণোচ্ছল, বন্ধুরাই যাঁর পরিবার। নাম ‘হার্ডি’। আর তাঁর চার বন্ধু মানু (তাপসী পান্নু), বগ্গু (বিক্রম কোচার), বাল্লি (সুনীল গ্রোভার), সুখী (ভিকি কৌশল)। হার্ডির এই চার বন্ধু যেতে চায় লন্ডন। আর এই সিদ্ধান্তই বদলে দেয় তাঁদের জীবন।

টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‌‘একেবারে সাদাসিধে মানুষদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের একটি গল্প। বন্ধুত্ব, ভালোবাসা এবং একসঙ্গে থাকা… একটি সম্পর্ক যাকে স্বদেশ বলে। হৃদয়ছোঁয়া গল্পকারের হৃদয়গ্রাহী গল্প। এই যাত্রার অংশ হতে পারা আমার জন্য সম্মানের। আশা করছি, আপনারাও আমাদের সঙ্গে আসবেন।’

জন্মদিনের প্রথম প্রহরে মান্নাতের ব্যালকনিতে শাহরুখ। ছবি: সংগৃহীত

এদিকে, জন্মদিনে প্রথম প্রহরে রাত ১২টার পরপরই মান্নাতের ব্যালকনিতে দেখা দেন কিং খান। শুভেচ্ছা বিনিময় করেন ভক্তদের সঙ্গে। মধ্যরাতেই টুইটারে সুপারস্টার লেখেন, ‘এটা অবিশ্বাস্য যে আপনারা এত রাতেও আমাকে শুভেচ্ছা জানানোর জন্য মান্নাতের বাইরে জড়ো হয়েছেন। আমি একজন সামান্য অভিনেতা। আপনাদের বিনোদন দিতে পারার থেকে বেশি আনন্দ জীবনে আমি আর কিছু থেকেই পাই না। আপনাদের ভালোবাসার স্বপ্নেই বেঁচে থাকি। আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কাল সকালে দেখা হচ্ছে… অন স্ক্রিনেও, অফ স্ক্রিনেও।’

প্রসঙ্গত, ‘ডানকি’র মাধ্যমে জনিপ্রয় নির্মাতা রাজকুমার হিরানির ছবিতে প্রথমবার কাজ করলেন শাহরুখ খান। এর আগে ‘মুন্না ভাই এমবিবিএস’-এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। পরে যা চলে গিয়েছিল সঞ্জয় দত্তের কাছে। এমনকি শিডিউল সমস্যার কারণে ‘থ্রি ইডিয়টস’ও করতে পারেননি কিং খান। এবার ‘ডানকি’ দিয়ে হলো প্রতিক্ষীত মেলবন্ধন।

চলতি বছরে পরপর দুটি ব্লকবাস্টার উপহার দিয়েছেন শাহরুখ। ‘পাঠান’ আর ‘জওয়ান’ দুটিই বিশ্বব্যপী বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করেছে। এখন অপেক্ষা ২২ ডিসেম্বরের, এদিন মুক্তি পেতে যাচ্ছে ‘ডানকি’। অবশ্য বক্স অফিসে তা ক্ল্য়াশ করতে পারে প্রভাসের ‘সালার’-এর সঙ্গে। যদিও বাণিজ্য বিশ্লেষকরা বাজি রাখছেন ‘ডানকি’তেই!

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
লোডিং...

এলাকার খবর