জনগণ সাথে না থাকলে চোরাগোপ্তা হামলায় সরকার ফেলা যাবে না: প্রধানমন্ত্রী

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৭:০২ পিএম

জনগণ সাথে না থাকলে অগ্নি সন্ত্রাস ও চোরাগোপ্তা হামলা করে সরকার পরিবর্তন করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে স্থানীয় মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে নরসিংদীতে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী দলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, '১৩-১৪ সালে কিছু করতে না পেরে আবারও মাঠে নেমেছে। তারা দেশে শিক্ষার্থীদের লেখাপড়া চায় না বলেই সামনে পরীক্ষা থাকা সত্ত্বেও নভেম্বর মাসে অবরোধ ডাকে।' 

এসময় অগ্নি সন্ত্রাসীদের কাউকে ধরতে পারলে তাকে ওই আগুনেই ফেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে আর বিএনপি ধ্বংস করে। থাকে লন্ডনে, সন্ত্রাস করে বাংলাদেশে। সাহস থাকলে দেশে আসুক, আমরা দেখি। বিএনপি জামায়াত অ্যাম্বুলেন্স, হাসপাতালে হামলা চালাচ্ছে। তারা দেশের, মানুষের অগ্রগতি চায় না। আপনারাই বিবেচনা করে দেখুন, নৌকায় যখনই ভোট দিয়েছেন তখনই দেশের উন্নয়ন হয়েছে।'

৫৬ ভাগ মজুরি বাড়ানো হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'গত ১৫ বছরে পোশাক শ্রমিকদের বেতন ৮০০ টাকা এখন সাড়ে ১২ হাজার টাকায় আওয়ামী লীগ সরকারই উন্নীত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।' 

প্রধানমন্ত্রী বলেন, 'খালেদা জিয়া ভোট চুরি নির্বাচন করে বঙ্গবন্ধুর খুনি, যুদ্ধাপরাধীদের সংসদে নিয়ে গেছেন, ক্ষমতার অংশীদার করেছেন। খুনি, যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়া যে লক্ষ্য নিয়ে দেশে ফিরে এসেছিলাম, মানুষকে পাশে পেয়েছি, আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ।'

এছাড়া আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, 'যাকে দলের প্রার্থী করা হবে তার বিরুদ্ধে কাজ করা যাবে না।'

এর আগে দুপুর পৌনে ১টার দিকে নরসিংদীর পলাশে পরিবেশবান্ধব 'ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা' উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে কারখানায় বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

উদ্বোধন শেষে বিকেলে স্থানীয় মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন শেখ হাসিনা। সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। দিনে ২ হাজার ৮ শ মেট্রিক টন ও বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে কারখানাটিতে।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, দেশের সন্তানেরা মেধা ও যোগ্যতা...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাসহ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো জবাব দেয়নি দিল্লি।...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও...
গত শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর