ভোটের সময়সীমা ঠিক রেখে পুনঃতফসিল হলে আপত্তি নেই: কাদের 

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০২:৫২ পিএম

ভোটের সময়সীমা ঠিক রেখে নির্বাচনের তফসিল সমন্বয় হলে আওয়ামী লীগের আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কমনওয়েলথ  প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এমনটি বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাংবিধানিক সময়সীমা ঠিক রেখে তফসিল সমন্বয় করলে আওয়ামী লীগের আপত্তি থাকবে না। এটা কমিশনের বিষয়।

ওবায়দুল কাদের বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে যে ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছে সে বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে। অনেক দলতো নির্বাচনে অংশ নিচ্ছে। একটি দল অংশ নেবে না বলে অংশগ্রহণ মূলক নির্বাচন হবে না এমন মন্তব্য করা ঠিক না। 

আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়া গণতান্ত্রিক উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, সরকারি গোয়েন্দা সংস্থার জরিপ ছাড়াও দলের সভাপতির জরিপের নিজস্ব টিম আছে। এসব জরিপ মিলিয়ে যার নম্বর বেশি তাঁকেই মনোনয়ন দেওয়া হবে। যার গ্রহনযোগ্যতা বেশি থাকবে তাকেই মনোনয়ন দেওয়া হবে। 

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন আমাদের নিজস্ব বিষয়। বাইরের কে নিষেধাজ্ঞা দিলো এসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের নির্বাচন আমাদের সংবিধান অনুযায়ী হবে।  

গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
দেশ যখনই কোনো কঠিন সংকটে পড়ে, তখন দেশের মানুষ সেই সংকট থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির ওপরই দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর