তফসিল ঘোষণা ঘিরে রাজধানীতে সতর্কতা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:১০ পিএম

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো চেষ্টা হলে কঠোর হবে পুলিশ।

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি–জামায়াতের চলমান অবরোধের মধ্যে বুধবার ঘোষণা হতে যাচ্ছে আসন্ন নির্বাচনের তফসিল। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি নির্বাচন কমিশনের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথাও বলেন।

পরে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, ‘নিরাপত্তা বিঘ্ন করার মতো কিছু ঘটলে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।’

হাবিবুর রহমান বলেন, ‘তফসিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসেছি। নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন হলে সে আন্দোলনে সহযোগিতা করব। কিন্তু আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।’

এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিজিবি।

নির্বাচন নিয়ে দেশের দুই বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে টানাপোড়েনের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশে সহিংসতার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাই এখন কারাগারে। যারা বাহিরে আছেন তারাও খুব একটা প্রকাশ্যে আসছেন না। ২৮ অক্টোবরের পর থেকে সারা দেশে ধারাবাহিক ভাবেই হরতাল ও অবরোধের মতো কর্মসূচি পালন করছে বিএনপি। 

বিএনপির এ কর্মসূচিগুলোও শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকেনি। হরতাল অবরোধে রাজধানীসহ সারা দেশে শতাধিক যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় অনেকেই দগ্ধ হয়েছেন।

সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্বাচন হতে হবে এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে। নির্বাচন কমিশন আগেই ধারনা দিয়েছে, ভোট হতে পারে জানুয়ারির প্রথমার্ধে।

নির্বাচনে সব রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ও তাদের জোট সঙ্গীদের আনতে আওয়ামী লীগের ওপর চাপ আছে। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো দুই দলকে সংলাপে আনতে নানা তৎপরতা চালাচ্ছে। এরই মধ্যে দেশের তিনটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে আমেরিকা সরকার।

অবশ্য সংলাপের সব সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে ক্ষমতাসীনদের পক্ষ থেকে। বুধবার সকালে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মার্কিন সরকারের চিঠি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। পরে কাদের সাংবাদিকদের জানান, এখন আর সংলাপের সুযোগ নেই।

কাদের বলেন, ‘বিএনপিকে আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম, শর্ত ছাড়া সংলাপে আসলে তখন আমরা বিবেচনা করব। কিন্তু এখন আর সেই সুযোগ নেই।’

এদিকে বিএনপি বলে আসছে, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না। এর অংশ হিসেবে গত কয়েক বছরে সিটি করপোরেশনসহ স্থানীয় যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলোতে কোনো প্রার্থী দেয়নি বিএনপি ও তাদের জোটসঙ্গীরা। দলের সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী হয়েছিলেন তাদের অনেককেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এখন সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে নানা কর্মসূচি পালন করছেন দলটির নেতা–কর্মীরা।

আওয়ামী লীগও বলে আসছে, উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হওয়ায় এটি আর ফিরিয়ে আনার সুযোগ নেই। আগামী নির্বাচন হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদে রেখে, নির্বাচন কমিশনের অধীনে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর