যে ক্ষমতা একসময় ক্যান্টনমেন্টে বন্দী ছিল তা এখন জনগণের হাতে: প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১১:০৯ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে ক্ষমতা একসময় ক্যান্টনমেন্টে বন্দী ছিল তা এখন জনগণের হাতে ফিরে এসেছে। তিনি বলেন, গণতন্ত্রের নামে জনগণকে ধোঁকা দিয়েছেন জিয়া। আন্দোলন করে, রক্ত দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল আওয়ামী লীগ।

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির মনোনয়ন বোর্ডের সভায় আজ বৃহস্পতিবার এসব কথা বলেন সরকার প্রধান।

শেখ হাসিনা বেলন, 'ডিজিটাল বাংলাদেশের পর দক্ষ জনশক্তি দিয়ে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট  অর্থনীতি, স্মার্ট সমাজ বিনির্মাণে কাজ এগিয়ে চলছে। বাংলাদেশকে বদলে দিতে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ফল পাচ্ছে দেশের মানুষ।'

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, দেখি কার কত দৌড়। তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করলেও আওয়ামী লীগের শক্তি এ দেশের জনগণ। শেখ হাসিনা বলেন, 'মনোনয়ন বাণিজ্য করার জন্য হলেও নির্বাচনে আসুক বিএনপি।'

শেখ হাসিনা বলেন, 'যে ক্ষমতা একসময় ক্যান্টনমেন্টে বন্দী ছিলো তা জনগণের হাতে ফিরে এসেছে।'

আওয়ামী লীগই স্বচ্ছ ব্যালট বাক্স ও ছবিসহ ভোটার তালিকার ব্যবস্থা করে, নির্বাচন কমিশন আইন করে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, '৮২টি সংশোধনী এনে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের উপযোগী আইন করে দিয়েছে সরকার।'

স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুনের আগেই নির্বাচন...
আজ বৃহস্পতিবার চূড়ান্ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ। স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সাথে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, দেশের সন্তানেরা মেধা ও যোগ্যতা...
ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো ব্যবহার করে ও ফটোকার্ডের আদলে দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়েছে ফেসবুকে। সম্প্রতি ছড়ানো ওই দুটি কার্ডই ভুয়া।
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর