রওশনের জন্য রাখা আসনে মুসা সরকারকে জাতীয় পার্টির মনোনয়ন 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১০:২৮ পিএম

শেষ পর্যন্ত জাতীয় পার্টির রওশন এরশাদ ও জিএম কাদেরপন্থী নেতাদের মধ্যে বরফ আর গলল না। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য ফাঁকা রাখা ময়মনসিংহ–৪ আসনে আবু মুসা সরকারকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

রওশন এরশাদের আসনে মনোনয়ন পাওয়া আবু মুসা সরকার ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। 

গত সোমবার ২৮৭ আসনে প্রার্থী ঘোষণা করে জাতীয় পার্টি। এবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের দুটি আসন ঢাকা–১৭ এবং রংপুর–৩ থেকে দলটির মনোনয়ন পেয়েছেন চেয়ারম্যান জিএম কাদের। এরশাদের মৃত্যুর পর ২০১৯ সালের অক্টোবরে রংপুর–৩ আসনে হওয়া উপনির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন তাঁর ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ। ধারণা করা হয়েছিল, এবারও তিনি এই আসনে মনোনয়ন পাবেন। প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য ময়মনসিংহ-৪ আসন খালি রাখা হয়। 

কিন্তু পছন্দের আসনে মনোনয়ন না পেয়ে নির্বাচন করতে অস্বীকৃতি জানান রওশন এরশাদ ও সাদ এরশাদ। বুধবার সকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে জানিয়েছিলেন, সমঝোতার ভিত্তিতে রওশন ও সাদ এরশাদের জন্য তিনটি মনোনয়নপত্র রেখে দেওয়া হয়েছে। 

চুন্নু বলেন, ‘ম্যাডাম (রওশন) ওনার বিষয়টা, ওনার ছেলের (সাদ এরশাদ) বিষয়টা এবং আরেকটা কেস। এই তিনটা আমরা এখনও রেখেছি। আশি আশা করছি জোরালো ভাবে যে ম্যাডাম এবং ওনার ছেলে আজকে ফরম নেবেন।’

দলীয় মনোনয়ন নিয়ে গত কয়েকদিন ধরেই জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরপন্থী নেতাদের সঙ্গে রওশনপন্থী নেতাদের টানাপোড়েন চলছিল। জাতীয় পার্টির একাংশের নেতাদের অভিযোগ, দলে রওশনপন্থী হিসেবে পরিচিত নেতা–কর্মীদের এবার নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি। রংপুর–১ আসন থেকে জাতীয় পার্টির হয়ে বরাবরই প্রতিদ্বন্দ্বিতা করতেন দলের সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। রওশনপন্থী হিসেবে পরিচিত এই নেতা এবার মনোনয়ন পাননি। তাঁর জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে এইচ এম শাহরিয়ার আসিফকে।

বিরোধী দলীয় নেতা রওশনের রাজনৈতিক উপদেষ্টা গোলাম মসীহ বলেন, ‘কোনো সমঝোতা এখনও পর্যন্ত হয়নি। উনি তিনটি ফরম রেখেছেন সেটা বেগম রওশন এরশাদ বা সাদ এরশাদ তুলে নিয়ে আসবেন সেটাও ঠিক নয়। এক কথায় বলতে পারি, আমরা নির্বাচনে যেতে চেয়েছিলাম। আমাদের ইলেকশনে যেতে দেওয়া হয়নি।’

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ছাড়াও রওশন জাতীয় সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের স্ত্রী। দলের একটি অংশে তাঁর বেশ প্রভাব আছে বলে মনে করা হয়।

জাতীয় পার্টিতে গৃহবিবাদ নতুন কিছু নয়। ২০১৯ সালে এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির নেতৃত্বে আসেন তাঁর ছোট ভাই জি এম কাদের। শুরু থেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন রওশন। দুজনই নিজেদের দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। পরে অবশ্য সমঝোতার মাধ্যমে জি এম কাদেরকে চেয়ারম্যান ও রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতা করা হয়।

এরপর ২০২২ সালে আবারও দলের এই গৃহবিবাদ প্রকাশ্যে আসে। সে সময় এই দুই পক্ষের দ্বন্দ্বের অন্যতম কারণ ছিল আওয়ামী লীগের সাথে জোটে থাকা-না থাকাকে কেন্দ্র করে। জি এম কাদেরপন্থীদের চাওয়া ছিল মহাজোট থেকে বের হয়ে বিএনপির সাথে বা আলাদা করে নির্বাচনে অংশ নেওয়া। অন্যদিকে রওশনপন্থীদের চাওয়া ছিল মহাজোটেই থেকে যাওয়া।

একপর্যায়ে ওই বছরের আগস্টে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থাতেই রওশন এরশাদ কেন্দ্রীয় সম্মেলন ডাকেন। সে সময় রওশনের ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতাকে দল থেকে বহিষ্কার করেন চেয়ারম্যান জি এম কাদের।

ফলে জি এম কাদেরের চেয়ারম্যান পদে থাকাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলাও করা হয়। এতে শুরুতে জি এম কাদেরের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আদালত। পরে অবশ্য উচ্চ আদালতের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পান জি এম কাদের। 

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

এছাড়াও মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

নাসীরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু না হলে রাজপথ উত্তপ্ত হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ না হয়, তবে আরেকটি গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচন কমিশনের...
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার ভোট দেওয়া যাবে বিকেল ৫টা পর্যন্ত। 
দেশের আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের দুই দিনব্যাপী নির্বাচনে প্রথমদিনের ভোটগ্রহণ আজ বুধবার শুরু হয়েছে। এবারের নির্বাচনে ২০২৬-২৭ মেয়াদে কার্যকরী কমিটির সভাপতি, সম্পাদকসহ...
দেশের আইনজীবীদের সবচেয়ে প্রভাবশালী সংগঠন সুপ্রিমকোর্ট বারের দুই দিনের ভোটগ্রহণ শুরু হচ্ছে বুধবার। বিএনপি, জামায়াত ও এনসিপিপন্থী আইনজীবীরা আলাদা আলাদা প্যানেমে প্রতিদ্বন্দ্বিতা করচেন। আইনজীবীদের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর