গলেছে বরফ, একসঙ্গে ফিরছেন কপিল-সুনীল

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ পিএম

একটি বিমানযাত্রা, তারপরই উঠে আসে ঘুষি-কাণ্ড। মাতাল অবস্থায় সবার সামনে অপমান ও ঘুষি মেরে সুনীল গ্রোভারকে হেনস্থা করার অভিযোগ উঠে আরেক স্ট্যান্ডআপ কমেডিয়ান কপিল শর্মার বিরুদ্ধে। যার সাবুতও পাওয়া যায়।

আর এতে করে যেমন তুমুল সমালোচনার মুখে পড়েন কপিল, তেমনই ধস নামে সনি টিভির জনপ্রিয় ‌‘দ্য কপিল শর্মা’ শোর। শেষ অবধি কর্তৃপক্ষ শোটা বন্ধ করে দিতে বাধ্য হয়। কারণ ড. মনসুর গুলাটি হোক কিংবা গুত্থি—শোতে সুনীলের জায়গা নেওয়া কারোর পক্ষে সহজ ছিল না। অন্যদিকে, চলছিল সমালোচনাও।

অবশেষে এই দুই কমেডিয়ানের বরফ গলল। বলা যায়, পাহাড়ই গলল! কারণ, একসঙ্গে একফ্রেমে আবার আসতে চলেছেন সুনীল ও কপিল!

নেটফ্লিক্সের একটি অনুষ্ঠানে ফের পুরো পরিবার আগের মতো দেখা যাবে। সেই ঘোষণাটাই এলো আজ (২ ডিসেম্বর)। এক ভিডিওতে কপিলের পাশে দাঁড়িয়েই সুনীল বললেন, ‘আমিও আসছি সঙ্গে।’

মজার ছলেই তাঁরা বললেন, ‘আমরা একসঙ্গে আসছি ১৯০টি দেশে।’ সুনীল নিজের মতো করেই বললেন, ‘অস্ট্রেলিয়া বাদ দিই?’ কিন্তু কপিল নারাজ। বললেন, ‘না, ওরাও অপেক্ষা করছে। প্লেনে না রাস্তা দিয়েই যাব আমরা।’

প্রসঙ্গত, ২০১৭ সালে অস্ট্রেলিয়া থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে কমেডিয়ান সুনীল গ্রোভারকে মারধর ও গালাগালি করেন কপিল। এ কারণে সামাজিকমাধ্যম ও সংবাদমাধ্যমে বেশ তোপের মুখে পড়েন এ কমিডিয়ান। যার জেরে পুরো ঘটনার জন্য তখনই ক্ষমা চান। তবে পার পাননি। হারাতে হয়েছিল তাঁর জনপ্রিয়তা।

ইনডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে, ফের যে দুজনে একসঙ্গে ধরা দিয়েছেন এতেই খুশি ভক্তরা। এরমধ্যে অনেক ওয়েব সিরিজে কাজ করেছেন সুনীল। ‘জওয়ান’ ছবিতে তাঁকে দেখা গেছে। আর কপিল নিজের শো নিয়েই ব্যস্ত ছিলেন। তবে, আবার সেই দুই কমেডিয়ানের এক হওয়ার পালা। হাসতে হাসতে পেট ব্যথা হবে এককথায়।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর