‘জওয়ান’র পরই রণবীরের ‘অ্যানিম্যাল’

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮ পিএম

বক্স অফিসে ম্যাজিক দেখালেন রণবীর। শুক্রবার (১ ডিসেম্বর) মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’ দিয়ে প্রথম দিনেই বাজিমাত করেছেন তিনি। অ্যাকশন ড্রামা ঘরানার এ ছবিটি ভারতে প্রথম দিনেই আয় করে নিয়েছে ৬১ কোটি রুপি। খবর দ্য ইকোনমিক টাইমসের।

স্যাকনিল্ক ডট কমের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, আজ দ্বিতীয় দিনে ছবিটির এ আয়ে যোগ হয়েছে আরও ২.৯৪ কোটি রুপি (গণনা এখনও চলছে)। মোট আয় দাঁড়িয়েছে ৬৩.৯৪ কোটি রুপি।   

প্রথম দিনের এমন দুর্দান্ত সাফল্যে সিনেমাটি এরইমধ্যে জায়গা করে নিয়েছে বক্স অফিস ওপেনিং রেকর্ডে। চলতি বছর দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং নিয়ে শাহরুখ খানের ‘জওয়ান’-এর পরই রয়েছে ‘অ্যানিম্যাল’। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া কিং খানের এই ছবির প্রথম দিনের আয় ছিল ৭৫ কোটি রুপি।

এমনকি ‘অ্যানিম্যাল’ দিয়েই ক্যারিয়ারে সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছেন রণবীর কাপুর। এর আগে ৩৪.৭৫ কোটি রুপি আয় নিয়ে শীর্ষে ছিল তাঁর ‘সঞ্জু’ ছবিটি। এছাড়াও আরেকটি অনন্য কীর্তি গড়েছে ‘অ্যানিম্যাল’। ভারতে এ-রেটেড (প্রাপ্তবয়স্কদের জন্য) সিনেমার মধ্যে এটিই সর্বোচ্চ ওপেনিংয়ের মাইলফলক ছুঁয়েছে।

বিশ্বব্যাপীও ভালো যাচ্ছে সিনেমাটি। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, গ্লোবাল বক্স অফিসে ‌‘অ্যানিম্যাল’-এর প্রথম দিনের আয় ১১০-১১৫ কোটি রুপি। আমেরিকায় প্রথম দিনের আয় ২.৫ মিলিয়ন ডলার।

এদিকে, স্যাকনিল্ক ডট কমের রিপোর্ট অনুসারে ভিকি কৌশল অভিনীত ‘শ্যাম বাহাদুর’ ছবিটি খুব একটা সুবিধা করতে পারছে না। প্রথম দিনে এর আয় দাঁড়িয়েছে ৫.৫ কোটি রুপি। তবে সমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছে মেঘনা গুলজার পরিচালিত এই ছবি। তাই ধারণা করা হচ্ছে, শিগগিরই বক্স অফিসে কিছুটা গতি পেতে পারে ‘শ্যাম বাহাদুর’।

প্রসঙ্গত, পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‌‘অ্যানিম্যাল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর