কেন আমরা স্ট্রেসজনিত দুঃস্বপ্ন দেখি?

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ এএম

দুঃস্বপ্ন আমাদের অবচেতন মনের ইঙ্গিত প্রদান করে। আমাদের ইতিবাচক আবেগের চেয়ে দুঃস্বপ্নে বেশি অনুভব হয় নেতিবাচক আবেগ। অতীতের বাস্তব ঘটনার সঙ্গে দুঃস্বপ্ন সম্পৃক্ত। দুঃস্বপ্নে আমাদের অবচেতন মনের বহিঃপ্রকাশ ঘটে। অর্থাৎ বাস্তবে যে বিষয়গুলো চেপে রাখা হয়, আমরা দুঃস্বপ্নে সেটাই দেখি। 

আমরা কিছু মানসিক চাপের কারণেও দুঃস্বপ্ন দেখি। যেমন:
১. কাজের চাপে থাকা।
২. পরীক্ষার চাপে থাকা।
৩. অর্থজনিত দুশ্চিন্তায় থাকা।
৪. ঘুমের সময় এলোমেলো হওয়া।
৫. জীবনের চলমান ধারায় পরিবর্তন। যেমন: বিয়ে, তালাক,  মৃত্যু, বিবাহবিচ্ছেদ ইত্যাদি।
৬. অতীতের ঘটনা নিয়ে তীব্র মানসিক বা সামাজিক আঘাত।
৭.  মদ বা মাদকের অতিরিক্ত ব্যবহার।
৮. অতিরিক্ত দুশ্চিন্তায় থাকা (জেনারালাইজড অ্যাংজাইটি ডিজঅর্ডার)।

ঘুম ও মানসিক চাপের একটা সম্পর্ক রয়েছে। অধিক মাত্রায় মানসিক চাপ নিদ্রাহীনতার সঙ্গে সম্পৃক্ত। আবার নিদ্রাহীনতার কারণেও এক ধরনের চাপ তৈরি হয়। ফলে মানসিক চাপ বা নিদ্রাহীনতা দুঃস্বপ্ন তৈরি করে। 

মানসিকচাপজনিত দুঃস্বপ্ন কি সাধারণ বিষয়? 
আমরা সাধারণত দুঃস্বপ্ন  দেখি, যখন আমরা দুশ্চিন্তায় ভুগি অথবা কোন মানসিক চাপের মুখে দিন কাটাই। করোনাকালীন সময়ে দেখা গেছে, আমাদের দুঃস্বপ্নের মাত্রা অধিক ছিল। দুর্ভিক্ষ বা যেসব এলাকায় যুদ্ধ হচ্ছে, সেখানকার মানুষেরাও দুঃস্বপ্ন বেশি দেখেন। তবে নারীরা স্ট্রেসজনিত দুঃস্বপ্নের শিকার বেশি হন। এ ছাড়া যাদের মানসিক চাহিদা পর্যাপ্ত পূরণ হয় না, তারাও দুঃস্বপ্ন দেখেন।

লেখক: চিকিৎসক, কাউন্সেলর সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশ

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
পার্কে হাঁটতে যাওয়া বা গাছপালার ভেতর কিছুক্ষণ সময় কাটানোর পর যদি আপনার মন একটু হালকা লাগে। সেটা কেবল অনুভূতি নয়, এর পেছনে আছে শরীরের বাস্তব পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে, খুব অল্প সময় প্রকৃতির মধ্যে...
অনেকেই আছেন, নিয়মিত ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন, এমনকি জিমেও যান। তারপরও শরীরের কোথাও না কোথাও ব্যথা থেকেই যায়। কখনো কোমর ব্যথা, কখনো ঘাড় শক্ত হয়ে যাওয়া, আবার কখনো কাঁধে টান। তখন আমরা ভাবি, ‘আরও...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর