‘ঝুমকা’র পর আবারও মুজা-জেফার, থাকছেন বলিউড ডিজেও

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৭:১২ পিএম

‘ঝুমকা’ গানের সাফল্যের পর জেফার ও মুজাকে নিয়ে নতুন গান প্রযোজনা করলেন বলিউডের সংগীত প্রযোজক ডিজে সানজয়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে প্রকাশিত হল তাদের ‘আড়ালে হারালে’ শিরোনামের নতুন গানটি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি পুরো গানটি তৈরি করেছেন তাঁরা তিনজন মিলেই।

গানটির মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করলেন বাংলাদেশি বলিউড প্রযোজক ডিজে সানজয়।

যুক্তরাষ্ট্র, ভারত বিশেষ করে বলিউড ও আরবান পাঞ্জাবি মিউজিক ঘরানায় দারুণ কিছু কাজ করেছেন তিনি। এরই মধ্যে তাঁর প্রযোজনায় গান করেছেন আরজিৎ সিং, গুরু রান্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধি, বেনি দয়াল, আমেরিকান আইডলের শিল্পী এলিয়ট ইয়ামিন, ট্রেভর হোমস, অ্যাশ কিং প্রমুখ।

সানজয় বললেন, ‘এটি বাংলাদেশে আমার প্রথম কাজ। এরই মধ্যে ইন্ডাস্ট্রির ভেতরের অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করছেন আমাকে। আশা করছি গানটি দারুণ আলোড়ন সৃষ্টি করবে। এ গানের অনুপ্রেরণায় বাংলাদেশে নতুন নতুন গান প্রযোজনার আগ্রহও রয়েছে।’

এমন দিনে গানটি প্রকাশিত হল যখন জেফার ও মুজার ‘ঝুমকা’ গানটি শত মিলিয়ন ভিউ পেয়েছে ইউটিউবে। তাই দারুণ উচ্ছ্বসিত জেফার।

তিনি বলেন, “ঝুমকা গানের সাফল্যের পর এ গানটিও শ্রোতারা গ্রহণ করবেন বলে বিশ্বাস করছি। এটি আমাদের তিন বন্ধুর সমন্বিত কাজ। গত বছর ডিসেম্বরে লস অ্যাঞ্জেলেস এ গিয়ে গানটির কাজ শেষ করি আমরা। মুজার সঙ্গে আমার যৌথ কাজটা শ্রোতারা আগেও গ্রহণ করেছেন। এবার যুক্ত হলেন সানজয়। তার প্রযোজনায় গানটি প্রকাশিত হল। তাঁর পারফরম্যান্সেও এটি নতুন মাত্রা পেয়েছে।’

 

জেফারের ইউটিউব চ্যানেলে ও স্পটিফাইতে গানটি প্রকাশিত হয়েছে।

দীর্ঘদিন পর আবারও নাটকের জন্য গাইলেন সংগীতশিল্পী এসআই টুটুল। ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি থাকছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’তে।  গানটির কথা লিখেছেন কবির বকুল।...
জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের কণ্ঠে প্রকাশিত হয়েছে মিউজিক্যাল শর্টফিল্ম ‘আঁধার রাতের ছায়া’। প্রচলিত মিউজিক ভিডিওর বাইরে গিয়ে এই গানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের আবহ ও গল্পনির্ভর দৃশ্যায়ন...
এটিএন ফোক স্টুডিও থেকে নতুন আঙ্গিকে প্রকাশ পেল সংগীতশিল্পী কাজল আরিফের জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো বন্ধু’। গানটির কথা লিখেছেন হুমায়ুন কবীর।  সুরকার মান্নান মোহাম্মদ। নতুন করে সংগীত আয়োজন করেছেন...
‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক শারীরিক জটিলতা দেখা দেওয়ায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গণমাধ্যমে এ...
মতবিরোধের জেরে তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন বিশ্বনেতারা। রোববার তুরস্ক ও অস্ট্রেলিয়ার প্রস্তাবিত চুক্তির খসড়া প্রত্যাখ্যান করে ইউরোপীয়...
ইসরায়েলে নতুন সরকার গঠন করতে হলে গাদি আইজেনকটকে কাটিয়ে উঠতে হবে আদর্শগত বিভাজন আর সংকীর্ণতা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন আদায় করতে হবে আরও ১৩টি আসনের নেতাদের। এদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
ইয়েমেনে যুদ্ধ চালাতে নিজেদের অর্থের জোগান ব্যবস্থা আরও শক্ত করেছে হুতিরা। কর, শুল্ক, বিভিন্ন ধরনের ফি, তেল বিক্রি এবং সাধারণ মানুষের কাছ থেকে নেয়া অনুদান, বিভিন্ন উৎস থেকে আসা অর্থের বড় অংশই যাচ্ছে...
নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পথে হাঁটছে বিসিবি। যা এতদিন হয়নি তা-ই বাস্তবায়নের করতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। আজ (২২ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর