এক এসএমএসেই মাহির সংসারে ফাটল, জানালেন রকিব

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১১:১৩ এএম

স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। শিগগিরই তাঁরা আলাদা হচ্ছেন। এমনকি এখনও স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থাকা হয়ে উঠছে না তাঁর। আর এরপর থেকেই মাহির এই ইস্যু দেশজুড়ে আলোচনায়।

এদিকে, বিচ্ছেদের ঘোষণার পরেও একাধিকবার মাহি বলেছেন, স্বামী রকিবের প্রতি তাঁর পূর্ণ সম্মান রয়েছে। এমনকি মাথায় পিস্তল ধরলেও রকিবকে নিয়ে কখনও খারাপ কিছু বলতে পারবেন না তিনি। অন্যদিকে, রকিবও বলেছেন, স্ত্রী হিসেবে মাহির সম্মান রয়েছে তাঁর কাছে। নিজের স্ত্রীকে কখনও হেয় করে কিছু বলতে পারবেন না তিনি।

তবে বিচ্ছেদ ঘোষণার পর থেকে একে অন্যকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্য স্ট্যাটাস দিয়েছেন। এবার বিচ্ছেদ প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রকিব সরকার বলেছেন, ‘গত বছরের জুন মাস থেকে আমরা আলাদা থাকতে শুরু করেছি। আমি ও মাহি উত্তরার বাসায় আলাদা থাকতাম।’
 
কেন আলাদা থাকতেন সেটাও জানিয়েছেন অভিনেত্রীর স্বামী। বললেন, ‘আমার মোবাইলে আসা আমারই পরিবারেরই একজনের একটি এসএমএসকে কেন্দ্র করে মাহির মন খারাপ হয়। এরপর সে আমার বাসা থেকে তার মায়ের বাসায় চলে যায়।’

রকিব সরকার আরও বলেন, ‘মাহি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তাকে একাধিকবার ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। একপর্যায়ে আমি নিজেই মাহির সাথে তার মায়ের বাসায় উঠি। দুই পরিবারের সদস্যরা মিলেও মাহিকে বোঝাতে পারেনি। একবার বুঝে তো পরেরবারই উল্টে যায়। এভাবেই আমাদের আলাদা থাকার দিনগুলো পার হয়েছে। তবে শেষ পর্যন্ত বোঝাতে ব্যর্থ হয়ে বিচ্ছেদের পথে।’

বিচ্ছেদ প্রসঙ্গে রকিব বলেন, ‘মাহির পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে, তা এখন ৯৯ ভাগই বিচ্ছেদের পথে। এক ভাগ নিয়ে আমি আশাবাদী। চেষ্টা করে যাচ্ছি সংসারটা টিকিয়ে রাখতে। কারণ আমি মাহিকে বিয়ে করি পরিবারের অমতে। বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও তাকে ভালোবেসে বিয়ে করেছি।’

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি ফেসবুকে এক ভিডিওবার্তায় স্বামী রকিব সরকারের সঙ্গে বিয়েবিচ্ছেদের সিদ্ধান্তর কথা জানান মাহিয়া মাহি। তবে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ব্যাপারে তখন কিছুই জানাননি। কিন্তু এরপর থেকে ফেসবুকের বিভিন্ন পোস্টে নিজের একাকিত্বে ভোগা ও আস্থাহীনতার বিষয় তুলে ধরেছেন এই নায়িকা।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এটি ছিল দুজনের দ্বিতীয় বিয়ে। তাঁদের সংসারে ফারিশ নামে এক ছেলে রয়েছে। অন্যদিকে, রকিবের প্রথম সংসারে দুই সন্তান রয়েছে, তাঁদের নাম সোয়াইব ও সাইয়ারা। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। বিয়ের পাঁচ বছরের মাথায় ২০২১ সালের ২২ মে ভেঙেছে সেই সংসার।

আবারও গানে সরব হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল। নতুন একক গান ‘চার দেয়ালে বন্দি’ নিয়ে ফিরছেন তিনি, যা শিগগিরই প্রকাশ পাবে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। গানের কথা...
হলিউড অভিনেত্রী আলেকজান্দ্রা দাদারিও ও চলচ্চিত্র প্রযোজক অ্যান্ড্রু ফর্ম তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। যৌথ এক বিবৃতিতে তারা জানিয়েছেন, পারস্পরিক ভালোবাসা ও সম্মানের ভিত্তিতেই আলাদা হওয়ার...
ভারতের জনপ্রিয় তেলুগু ধারাবাহিক ‘কার্তিকা দীপম’-এ তাঁর অভিনয় মন ছুঁয়েছিল দর্শকের। যে চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কীর্তি ভাট। অভিনেতা ও পরিচালক বিজয় কার্তিক...
গায়ক-অভিনেতা তাহসান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদ—এই দুই নাম ঘিরেই এখন বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্যজীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর