‘কত আদরের ছেলে আমার, দুইদিন আগেও ফোন কইর‍্যা কইতাছে আম্মা রোজা রাইখ্যো’

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১০:৪১ পিএম

‘কত আদরের ছেলে আমার। ঋণ করে ছেলেডারে পড়াইছি। অহনো ঋণও শেষ করছি না। আমার ছেড়াডা দুইদিন আগেও ফোন কইর‌্যা কইতাছে আম্মা রোজা রাইখ্যো। আমি রাখছি। আমরার এইহানে কিছুক্ষণ পরেই ইফতার।’— কাঁদতে কাঁদতে এরকম আগের স্মৃতিকথা বিলাপ করছিলেন জলদস্যুদের হাত জিম্মি নাবিক রোকেন মা লুৎফুন্নাহার বেগম।

এ সময় প্রধানমন্ত্রীর কাছে ছেলেকে ভিক্ষা চেয়ে তাঁর আকুতি, ‘আমার রোকনরে আমার কোলে ফিরাইয়া দেইন। আরও যারা আছে তাদেরও ফিরাইয়া আনেন। আমার মতোই তারার মায়েরাও কানতাছে।’

রোকনের মা আহাজারি করছিলেন আর কিছু সময় পর পর মুর্ছা যাচ্ছিলেন। বাবা মিরাজ আলী অসুস্থ। তিনি কথা বলার অবস্থায় নেই।

সোমালিয়ায় জলদস্যুদের কবলে পণ্যবাহী জাহাজে আটকাপড়াদের মধ্যে রয়েছেন নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের বাঘরোয়া গ্রামের ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন।  দিনমজুর বাবা মিরাজ আলী ও মা লুৎফুন্নাহার বেগমের ৫ সন্তানের মধ্যে চতুর্থ সন্তান রোকন। জলদস্যুদের কবলে সন্তান আটকা পড়ায় শঙ্কা আর উদ্বেগে সময় কাটছে রোকনের পরিবারের সদস্যদের।

রোকনের বোন শাহীমিনা আক্তার জানান, রোকন সর্বশেষ স্ত্রী তানিয়া আক্তারের সঙ্গে কথা বলে। জলদস্যুরা তখন জাহাজটিকে ঘিরে ফেলেছে জানিয়ে রোকন তার স্ত্রীকে জানায়, জলদস্যুরা তাদের মোবাইল নিয়ে যাচ্ছে, আর হয়তোবা ফোনে কথা বলা যাবে না। এরপর পরই তাকে ফোনে আর পাওয়া যায়নি। গতকাল খবর পাওয়ার পর থেকে বাড়িতে রান্নাবান্না বন্ধ। কারও মুখ দিয়ে খাবার নামছে না।

রোকনের বড়ভাই দিনমজুর সাইদুল ইসলাম বলেন, ‘কালকার আগের দিন রাইতে কথা অইছে। ভালাই আছে কইছে। আর কথা অয় নাই। ভাইয়ের কোনো খোঁজ–খবর পাইতাছি না। এইবায় আমরাতো ভালা নাই। কাইল রাইত থেইক্যা বাড়ির কেউরই খাওয়া নাই। পেডে দিয়া কি আর খাওয়া নামে।’

স্থানীয় ইউপি সদস্য একলাছ মিয়া বলেন, ‘ছেলেটা খুব ভালা। আমরা এলাকার সব মানুষের মন খারাপ। খবরডা পাওয়ার পর থেকে এলাকার সবাই রোকনদের বাড়িতে ভিড় করছে। রোকনকে আমরার মাঝে সুস্থভাবে ফিরে পেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরার আকুল আবেদন, আমরার ছেলেরে যেন ভালামতোই ফিরাইয়া আনেন।’

গতকাল মঙ্গলবার ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ। জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটিতে যে ২৩ জন নাবিক রয়েছে তারা সবাই বাংলাদেশি। এর মধ্যে ১১ জনের বাড়ি চট্টগ্রামে। নোয়াখালীর দুজন। বাকিরা ফরিদপুর, টাঙ্গাইল, নওগাঁ, খুলনা, নেত্রকোনা, লক্ষ্মীপুর, ফেনী, নাটোর, সিরাজগঞ্জ ও বরিশালের।

শরৎ এলেই নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলে সেজে ওঠে প্রকৃতি। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাস এলাকাও এখন ভরে উঠেছে কাশফুলের শুভ্রতায়। শরতের এই মনোমুগ্ধকর সৌন্দর্য টানছে প্রকৃতিপ্রেমীদের।...
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নেত্রকোণার ৩০টি স্কুলে চালু হয়েছে ভাষা, বিজ্ঞান, সংস্কৃতি ও বিতর্কের ক্লাব। জেলা প্রশাসনের এই উদ্যোগে লেখাপড়ার পাশাপাশি নানা বিষয় চর্চার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।...
দুই বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়। কিন্তু হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল...
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে পুলিশের হাতে আটক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সেই নেত্রীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর