‘জংলি’ সিয়াম, চমকে দিয়ে ঘোষণা দিলেন ঈদের ছবি

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৮:০৩ পিএম

এ কোন সিয়াম? মুখ ভর্তি কাঁচাপাকা দাড়ি, পরনে লুঙ্গি, ঠোঁটে সিগার, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, কাঁধে লাল চোখের কাক, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। কার প্রতি এই জিঘাংসা? জীবনের কোন বঞ্চনা তাকে এমন বিভীষিকায় পরিণত করেছে?

এমনভাবেই আজ (২৯ মার্চ) জন্মদিনে পোস্টার প্রকাশ করেছেন নায়ক সিয়াম আহমেদ। এটার তার নতুন চলচ্চিত্র।নাম ‘জংলি’। যা আসছে আগামী কোরবানির ঈদে। 

পোস্টার। ছবি: এম রাহিম এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘‘প্রায় তিন বছর আগে দেশীয় নতুন ছবি হিসেবে ‘অন্তর্জাল’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। এরপর আর নতুন ছবির কাজ হয়নি। ভক্তদের সেই প্রত্যাশা পূরণের জন্যই এত সময় নেওয়া আমার। অপেক্ষায় ছিলাম ভালো কিছুর আশায়, ভিন্ন কিছুর আশায়। দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে সেই ধরনের একটি কাজ হাতে নিলাম। এমন আনন্দের সংবাদটি আমার জন্মদিনে সবার সঙ্গে ভাগাভাগি করলাম। ছবিটি কোরবানির ঈদেই আসবে।’’

ছবিটি পরিচালনা করছেন এম রাহিম। এর আগে একই পরিচালকের ‘শান’–এরও নায়ক ছিলেন সিয়াম। দ্বিতীয় ছবিও সিয়ামকে নিয়ে করা প্রসঙ্গে রাহিম বলেন, ‘গল্পের প্রয়োজনেই সিয়ামের সঙ্গে পরপর কাজ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে এই ছবির গল্প সিয়ামকে ভালো ডিমান্ড করে।’ 

পরিচালক জানান, আগামী ১৫ এপ্রিল থেকে ‘জংলি’র শুটিং শুরুর কথা আছে। একটানা শুটিং শেষ হবে ছবির। 

ব্যাটম্যান ইউনিভার্সে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। চেহারা বদলে হতে পারে অন্য মানুষ! ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয় সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত অপরাধ প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদারে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মর্মে কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত ফটোকার্ডকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার বিকেলে পেট্রোবাংলার...
নানা বাধার পরও গার্মেন্টস পণ্যের রপ্তানি বাড়ছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় শ্রমিকদের ন্যূনতম মজুরিতে পিছিয়ে বাংলাদেশ। তারপরও ৩০ হাজার টাকা করার দাবি কতটা যৌক্তিক তা পর্যালোচনা করা উচিত বলে মনে...
দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর