দিনভর অভিযানে কেএনএফ সংশ্লিষ্টতায় আটক ৪৯

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৭:৪৭ পিএম

বান্দরবানের রুমায় যৌথবাহিনীর দিনভর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪৯ জনকে আটক করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

বান্দরবান জেলা পুলিশ জানায়, বেথেল পাড়ায় (বম পাড়া) যৌথ অভিযানে ৭টি দেশীয় বন্দুক, ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় ৩১ জন পুরুষ ও ১৮ জন নারীকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার সন্ধ্যায় জেলা পুলিশ এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরবে। 

বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, অভিযানে কেএনএফের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। তবে আটকদের নাম জানা যায়নি। 

আর সকালে থানচির সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত গাড়ি জব্দের কথা জানিয়েছিল পুলিশ। বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন সে সময় জানান, ওই গাড়ির চালক ও কেএনএফের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন, গাড়িচালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগর, কেএনএফ সদস্য ভানুনুন নুয়ান বম, জেমিনিউ বম এবং আমে লানচেও বম। 

এর আগে, গত সোমবার কেএনএফের অন্যতম প্রধান সমন্বয়ক চেওশিম বমকে বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার করার তথ্য জানায় র‍্যাব–১৫। 

গত মঙ্গলবার রাতে তারাবি নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশেপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতরে মারধর করে তারা। পরে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। 

এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১০ পুলিশ ও ৪ আনসার সদস্যকে নিরস্ত্র করে ৮টি চাইনিজ অটোমেটিক রাইফেল, ২টি এসএমজি, ৪টি শটগান ও ৪১৫ রাউন্ড গুলি ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ২ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার ১৬ ঘণ্টা পর থানচিতে আরও দুটি ব্যাংকে ডাকাতি হয়। 

বৃহস্পতিবার রাতে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে রুমা বাজার থেকে উদ্ধার করে র্যাব। এর পরপরই থানচি থানা থেকে গোলাগুলির শব্দ শোনেন স্থানীয়রা। প্রায় ঘণ্টাব্যাপী এই গোলাগুলি চলে।

স্থানীয়রা বলছেন, থানচি থানার পাশে প্রথম গোলাগুলির শব্দ শোনা যায়। পরে তা থানচি বাজারের কাছে চলে আসে। এ সময় কেএনএফ সদস্যদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। পুলিশ জানিয়েছে, থানায় হামলা প্রতিহত করতে গিয়ে তারা প্রায় ৫০০ রাউন্ড গুলি ছুঁড়েছে। 

এর রেশ কাটতে না কাটতেই মধ্যরাতে আলীকদমের ২৬ মাইল ডিম পাহাড় এলাকায় যৌথবাহিনীর চেক পোস্টে হামলা হয়। সবগুলো ঘটনার সঙ্গেই কেএনএফ জড়িত বলে ধারণা করা হচ্ছে।

এরপর থেকেই পার্বত্য অঞ্চলে অভিযান শুরু করে যৌথবাহিনী।

সংশ্লিষ্ট খবর:
কেএনএফের সঙ্গে আলোচনা বন্ধের ঘোষণা শান্তি কমিটির
‘রুমায় অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার ভালো আছেন’
এনজিও থেকে সশস্ত্র গোষ্ঠী কেএনএফ
দুই বছর আগে ব্যাংক লুটের ঘোষণা দিয়েছিল কুকি–চিন
অক্ষত আছে রুমার সোনালী ব্যাংকের ভল্টের টাকা
ব্যাংক লুটের আগে ফাঁকা গুলি ছুঁড়েছিল ডাকাতরা
যেভাবে লুট হলো রুমার সোনালী ব্যাংক
রুমার পর এবার থানচিতে ২ ব্যাংকে ডাকাতি
বান্দরবানে সোনালী ব্যাংকে লুট, ম্যানেজার অপহরণ

গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় বগুড়ার স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা...
চাঁদপুর শহরের আলোচিত নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস এবং তার পরিবারের তিন সদস্যকে অবশেষে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে পুলিশ। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর